বাণিজ্য

বেতন-বোনাসের দাবিতে ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: মধুখালীতে ঈদ-উল আযহার বোনাস ও মে-জুন-জুলাইসহ মোট তিনমাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন ফরিদপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীরা।

আট শতাধিক শ্রমিক-কর্মচারী মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চিনিকলের প্রধান ফটকে চিনিকল শ্রমজীবী ইউনিয়নের এ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, সহ সভাপতি মনিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আব্দুল বারিক, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু মিয়া, শ্রমিকনেতা আবুল বাসার বাদশা প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে চিনিকলের এমডি ভবন, প্রধান সড়ক, প্রধান গেট প্রদক্ষিণ করে।

চলতি বছর ফরিদপুর চিনিকলে চার হাজার ৫৪৩ মেট্রিকটন চিনি উৎপাদন করেছে। শ্রমিক-কর্মচারীদের বোনাস বাবদ প্রায় ৭৫ লাখ টাকা ও তিন মাসের বকেয়া বেতন-ভাতার পরিমাণ প্রায় তিন কোটি টাকা। এ ছাড়া অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বকেয়া গ্রাচ্যুইটি, প্রভিডেন্ট ফান্ড, মজুরি কমিশনের প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে।

শ্রমিক নেতারা চিনি শিল্পকে টিকিয়ে রাখতে ঈদের আগেই বোনাস ও বেতন-ভাতা পরিশোধে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা