বাণিজ্য

হাটে ক্রেতা কম, খামারিদের লোকসানের  শঙ্কা

বনিক কুমার, গোপালগঞ্জ থেকে:

ঈদ-উল-আযহাকে সামনে রেখে গোপালগঞ্জেও বসেছে কোরবানির পশুর হাট। হাটে পর্যাপ্ত গরু-ছাগল এলেও করোনার কারণে সাধারণ মানুষের আয়ের উৎস কমে যাওয়ায় ক্রেতা অন্য বছরের তুলনায় কমেছে। নেই আশানুরুপ বেচা-কেনা । গরুর দামও অন্য বছরের তুলনায় কম। ফলে গৃহস্থ ও খামারিরা পড়েছেন দুশ্চিন্তায়।

গোপালগঞ্জ প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ১৩টি পশুর হাট বসবে। অনলাইনেও চলবে বেচা-কেনা।

এ পর্যন্ত বসা বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, পর্যাপ্ত গরু আছে, কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম। যারা হাটে আসছেন, তাদের কেউ কেউ গরু কিনলেও বেশিরভাগই গরু দেখে চলে যাচ্ছন। এবার করোনা প্রাদুর্ভাবে মানুষের আয়ের উৎস কমে যাওয়ায় অনেকেই চাইলেও কোরবানি দিতে পারছেন না। গত বছর যারা নিজেরা পশু কোরবানি করেছেন, এবার তারা ভাগে কোরবানি করার চিন্তা-ভাবনা করছেন। স্বাভাবিকভাবেই গরুর কেনা-বেচা অন্যবারের তুলনায় অনেক কম। তাই গরুর যে দাম দেখা যাচ্ছে, এভাবে চললে লোকসানের মুখে পড়তে হবে বলে জানিয়েছেন গরু ব্যবসায়ী ও খামারিরা।

কাশিয়ানী উপজেলার পরানপুর গরুর হাটে ব্যবসায়ী আব্দুল কাউয়ুম বলেন, করোনার কারণে মানুষের আয় ইনকাম নেই। এবার তাই কাস্টমারও নেই। এজন্য গরুর কোনো দামই নেই। যারাও বা হাটে আসছেন, তারা কেনা দামের চেয়ে গরুপ্রতি ৫ থেকে ১৫ হাজার টাকা দাম কম বলছেন।

তিনি আরো বলেন, ‘হাটে নয়টি গরু এনেছিলাম। একটাও বেচতে পারিনি। খরিদ্দাররা দেখে দেখে চলে যান। কোনো দর দাম বলেন না।’

গরুব্যবসায়ী রহমান মোল্লা বলেন, ‘হাটে ছয়টি গরু নিয়ে আসি । কোনো বেচা-কেনা নেই। ক্রেতা কম। যা দাম বলেন, তাতে অনেক লস থাকে। গরুপ্রতি ৫/১০ হাজার টাকাও থাকে না। গরু নিয়ে হাটে এসেছি, এখন ওইটাই ব্যয় হবে। অন্যবার গরু ও মানুষের ভিড়ে হাট জমে উঠতো। এবার করোনার কারণে তা হচ্ছে না। বেচা-কেনাও হচ্ছেনা। এলাকার মানুষ কিছু আসছেন, কিন্তু দাম বলছেন কম।’

হাটে আসা কাশিয়ানীর চাপতা গ্রামের পরশ উজির বলেন, ‘পরানপুর গরু হাট প্রায় ১০০ বছরের পুরানো হাট। এই হাট থেকে আমরা সব সময় কোরবানির গরু কিনে থাকি। এবার ক্রেতার সংখ্যা কম। গরু এসেছে অনেক । কিন্তু করোনার কারণে তুলনামূলক দাম কম।’

গোপালগঞ্জ শহরের মডেল স্কুল রোডের মারুফ শেখ বলেন, ‘প্রতি বছর একটি গরু কোরবানি দিয়ে থাকি। কিন্তু করোনার কারণে এ বছর ব্যবসা বাণিজ্য নেই। তাই এবার ভাগে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজ আল মামুন জানান, এ বছর জেলায় চার হাজার ৩৬৫টি পরিবার ২৯ হাজার ৯৮৩টি পশু প্রাকৃতিক উপায়ে মোটা-তাজা করেছেন। এছাড়ার গৃহস্থরা গরু বা ছাগল লালন-পালন করে থাকেন। এসব পশু বিক্রির জন্য জেলায় ১৩টি হাট বসবে। এসব হাটে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। যেন মানুষ নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সুস্থ গরু কেনা-বেচা করতে পারেন। আমরা সে বিষয়ে সচেষ্ট থাকবো। করোনার কারণে খামারিদের কথা চিন্তা করে অনলাইনেও কোরবানির হাট করা হয়েছে। সেভাবেও অনেক গরু বিক্রি হচ্ছে। বিভিন্নভাবে খামারিদের গরু বিক্রিতে সাহায্য-সহযোগিতা করা হচ্ছে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা