বাণিজ্য

অসন্তোষ নেই বড় কারখানায়, বন্ধ ছোটগুলো

সৈয়দ মেহেদী হাসান, বরিশাল থেকে:

বরিশালের উৎপাদনমুখি কারখানাগুলোতে করোনার ব্যাপক প্রভাব পড়েছে। ইতোমধ্যে কম পুঁজির ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে গেছে। সাময়িক বন্ধ রয়েছে বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানও।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরিশাল কার্যালয়ের উপ-মহাপরিদর্শক হিমন কুমার সাহা বলেন, করোনাকালেও যে সকল কারখানা খোলা আছে, তারা তাদের শ্রমিকদের বেতন সঠিক সময়েই পরিশোধ করে আসছেন। এখনো কোথাও শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। দু-এক স্থানে বিচ্ছিন্ন কিছু আন্দোলন হয়েছে। তবে তা সমাধান হয়ে গেছে।

এই কর্মকর্তা বলেন, বরিশালে প্রতিষ্ঠিত বড় কারখানাগুলো শ্রমিকদের নিয়মিত বেতন ও বোনাস দিচ্ছে। আসন্ন কোরবানির ঈদেও তা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।

বরিশাল জেলা প্রশাসন জানিয়েছে, গত১২ এপ্রিল বরিশাল জেলায় সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর থেকে আক্রান্তের মাত্রা বাড়তে থাকে। যদিও বর্তমানে আক্রান্তের হার কমে সুস্থতার সংখ্যা বাড়ছে। এরম ধ্যে বরিশালের বেশ কয়েকটি কারখানা নিয়ম মেনে চালু উৎপাদন চালু রেখেছে। তবে ক্ষুদ্র পুঁজির অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। সেগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরিশাল কার্যালয় জানিয়েছে, জেলায় ৫-৬টি বড় ও প্রায় ৫০০টি ছোট কলকারখানা রয়েছে। ছোট কারখানাগুলোতে চাহিদা অনুসারে শ্রমিক থাকলেও বড়গুলোতে গড়ে এক হাজারের মতো শ্রমিক কাজ করেন। আর ছোট কারখানার বড় অংশ করোনাকালে কার্যক্রম বন্ধ রেখেছে।

এর মধ্যে খান সন্স গ্রুপ অব কোম্পানি এবং সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড করোনাকালে তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। যদিও ঈদ-উল-ফিতরের আগে ১২১ জন শ্রমিককে বেতন-বোনাস ছাড়াই ছাটাই করা হয়েছিল বলে শ্রমিকরা আন্দোলন করেন।

ওদিকে অপসোনিন ফার্মা লিমিটেড, এমইপি গ্রুপ, ফরচুন সুজ লিমিটেড, অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস লিমিটেড কারখানায় কার্যক্রম ও উৎপাদন চলমান রেখেছে। এসব প্রতিষ্ঠানে কোনো শ্রমিক অসন্তোষ তৈরি হয়নি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা