বাণিজ্য

ঈদে খুলনায় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাত ৯টা পর্যন্ত 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে খুলনার সকল ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট সাপ্তাহিক ছুটির দিনসহ রাত ৯টা পর্যন্ত খোলার রাখার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (২৫ জুলাই) রাতের খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আবেদনের প্রেক্ষিতে ঈদ পর্যন্ত খুলনা জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট সাপ্তাহিক ছুটির দিনসহ প্রতিদিন রাত ৯টা পর্যন্ত উদ্ভুত করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার অনুমতি প্রদান করা হল।

প্রায় দেড় মাস বন্ধের পর গত ১০ মে থেকে ঈদ-উল ফিতর উপলক্ষে শর্ত সাপেক্ষে খুলনায় মার্কেট খুলে দেওয়া হয়েছিল। সীমিত পরিসরে মার্কেট চালুর কথা থাকলেও স্বাস্থ্যবিধি, নিয়ম-নীতির তোয়াক্কা না করায় ১৪ মে দুপুরে জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তিতে সকল দোকানপাট মার্কেট ও শপিংমল বন্ধের আদেশ জারি করেন। এরপর সপ্তাহে তিনদিন এবং সবশেষে বিকেল পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ঘরমুখো মানুষের যাতায়াত যানজটমুক্ত ও নির্বিঘ্ন করতে মহাসড়কে ঈদের আগের তিনদিন ট্রাক, কার্ভাড ভ্যান, লরি চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সার্ভিস, অত্যাবশ্যকীয় পণ্য, পচনশীল দ্রব্য , কোরবানির পশু, জ্বালানি, ওষুধ, ত্রাণ, সংবাদপত্র, রপ্তানি পণ্যবাহী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা