বাণিজ্য

ইসলামী ব্যাংকের সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইন শুরু

সান নিউজ ডেস্ক: ‘সাইবার স্মার্ট হই নিরাপদ থাকি’ এই স্লোগান গান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে পক্ষব্যাপী ‘সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইন’ শুরু হয়েছে।

আরও পড়ুন: আরব লীগ সম্মেলনে যাচ্ছেন না সালমান

রোববার (২৩ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ ‘সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মোঃ ওমর ফারুক খান ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস। সাইবার সিকিউরিটির ওপর সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার মোঃ মেহেদী হাসান।

আরও পড়ুন: ভোটারের গোপনীয়তা নষ্ট হয়নি

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ জোবায়েরুল হক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস.এম মিজানুর রহমান।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, মোঃ নাইয়ার আজম, মোঃ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও মুহাম্মদ শাব্বির, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, আইবিটিআর-এর প্রিন্সিপাল এসএম রবিউল হাসান এ সময় উপস্থিত ছিলেন। ব্যাংকের সকল জোন ও শাখাসমূহের প্রধানগণ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

আরও পড়ুন: রাজধানীতে ৩ চোর গ্রেফতার

মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির ভাষণে বলেন, বর্তমান বিশ্বে সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতি যেমন আমাদেন জীবনযাত্রাকে সহজ ও সাবলীল করেছে তেমনি বিভিন্ন সাইবার হামলা আমাদের জীবনযাত্রাকে করেছে ঝুঁকিপূর্ণ।

এ থেকে উত্তরণের জন্য আমাদের সকল পর্যায়ের জনশক্তির পাশাপাশি গ্রাহক ও এজেন্টদেরও সচেতন করতে হবে। সবার দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের মাধ্যমে এ ঝুঁকি মোকাবেলা করতে হবে।

সেই বজলুর ৫ বছরের কারাদণ্ড

তিনি বলেন, সম্প্রতি আমরা সাইবার সিকিউরিটি নিয়ে আইএসও সার্টিফিকেট পেয়েছি। দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে এই সার্টিফিকেট আমাদের দায়িত্বশীলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। গ্রাহকদের আমানতের সুরক্ষার জন্য সারা বছরব্যাপী এ সচেতনতা
কার্যক্রম পরিচালনা করতে হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা