চট্টগ্রামে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
বাণিজ্য

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮৯তম শাখা উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩৪

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান ও মিফতাহ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মুহাম্মদ নূরুল হোসাইন কাওসার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভ‚জপুর শাখাপ্রধান মোহাম্মদ তানবির হাসান। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ আল কাদেরী, ভ‚জপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম.এইচ. শাহজাহান চৌধুরী শিপন, হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী এবং ব্যবসায়ী ও সমাজ সেবক নাজিম উদ্দিন বাচ্চু। এ সময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এম শহীদুল এমরানসহ নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সাইবার ক্রাইম’ একটা বিরাট সমস্যা

প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে গ্রাহকদের সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকিং সেক্টরে সকল সূচকে দেশের শীর্ষস্থান অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ১ কোটি ৬০ লক্ষ গ্রাহকের এ ব্যাংক দেশের টেকসই প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ সরকারের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছে এবং জাতীয় নীতি অনুসরণ করার কারণে টেকসই ব্যাংকের স্বীকৃতি লাভ করেছে। ব্যাংকের সেলফিন অ্যাপ ও কার্ডভিত্তিক সেবা, এমক্যাশ, আই-ব্যাংকিংসহ অন্যান্য প্রযুক্তিসমৃদ্ধ সেবা গ্রহণের জন্য তিনি এ অঞ্চলের জনগণের প্রতি আহবান জানান।

আরও পড়ুন: বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

মুহাম্মদ মুনিরুল মওলা সভাপতির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে আর্থিক সেবা প্রদান করছে। আর্থিকভাবে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের আর্থিক অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে এ ব্যাংক অগ্রণী ভ‚মিকা রেখে চলেছে।

তিনি বলেন, রেমিট্যান্স আহরণের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে উল্লেখযোগ্য অবদান রাখছে এ ব্যাংক। ভ‚জপুর শাখার মাধ্যমে এ অঞ্চলের ব্যবসার প্রসার ও উদ্যোক্তা উন্নয়নকে গুরুত্ব দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করাসহ প্রযুক্তিসমৃদ্ধ সেবা ছড়িয়ে দিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা