বাণিজ্য

নরসিংদীর শিবপুরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

সান নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮৫তম শাখা (২৬ সেপ্টেম্বর) সোমবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে নৌকাডুবি : নিহত বেড়ে ৩৯

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির। ঢাকা ইস্টজোন প্রধান মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুঁইয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করেন শিবপুর শাখাপ্রধান মোহাম্মদ তোফায়েল হোসেন।

গ্রাহক শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন শিবপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, সরকারী শহীদ আসাদ কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ হারুন অর রশিদ, সদর রোড বণিক সমিতির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ভূইয়া, সানমুন টেইলার্সের প্রোপ্রাইটর তপন চন্দ্র বর্মন ও খান ট্রেডার্সের প্রোপ্রাইটর মোঃ মাইন উদ্দিন খান। ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। আমানত, বিনিয়োগ, আমদানি, রপ্তানি, রেমিট্যান্সসহ সকল সূচকে ইসলামী ব্যাংক শীর্ষ অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: মাদকের কুফল সম্পর্কে সচেতন হতে হবে

সারাদেশে বিস্তৃত শাখা, উপশাখা, এজেন্ট ও সিআরএম নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সার্বক্ষণিক সেবা দেওয়া হচ্ছে। এ ব্যাংকের প্রতি মানুষের আস্থার প্রতিদান স্বরুপ আমানত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বড় বড় শিল্প কারখানায় বিনিয়োগের মাধ্যমে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করেছে। গার্মেন্টস শিল্পে বিনিয়োগের মাধ্যমে এ শিল্পের বিকাশে ভূমিকা রাখছে।

তিনি বলেন, দেশের ২৯ হাজার গ্রামে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিনা জামানতে গ্রুপভিত্তিক বিনিয়োগ সেবা প্রদান করছে ইসলামী ব্যাংক। এই প্রকল্পের সদস্য সংখ্যা ২৫ লক্ষ ২৪ হাজার, যার ৯২ শতাংশই নারী গ্রাহক।

বর্তমানে এই ব্যাংক ৩৮৫টি শাখা, ২২৫টি উপশাখা, ২৭০০ এজেন্ট আউটলেট এবং ২০০০ এর অধিক এটিএম ও সিআরএম মেশিনের মাধ্যমে গ্রাহকদের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা প্রদান করছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের অত্যাধুনিক প্রযুক্তিমান সম্পন্ন ব্যাংকিং সল্যুশন সেলফিন অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে সকলকে আহবান জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা