বাণিজ্য

পাঁচটি নতুন প্রোডাক্ট চালু করল ইসলামী ব্যাংক

সান নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মুদারাবা শিক্ষা সঞ্চয় প্রকল্প, প্রবাসী গৃহায়ন সঞ্চয় প্রকল্প ও সিনিয়র সিটিজেন মাসিক মুনাফা সঞ্চয় প্রকল্প নামে নতুন ৩টি আমানত প্রকল্প এবং ‘স্বপ্নকুটির’ সেমি পাকা গৃহায়ন প্রকল্প ও ‘স্বপ্নবুনন’ শিক্ষা বিনিয়োগ প্রকল্প চালু করেছে।

আরও পড়ুন: ২৪ দেশের সেনা কর্মকর্তারা কক্সবাজারে

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস।

অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, মোঃ নাইয়ার আজম, মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ইঞ্জিনিয়ার আ.ফ.ম. কামালউদ্দিন, মুহাম্মদ শাব্বির, প্রধান মানব সম্পদ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

আরও পড়ুন: বাবুলসহ সাতজনের নামে অভিযোগপত্র

মুদারাবা শিক্ষা সঞ্চয় প্রকল্পের আওতায় ১৮ বছরের কম বয়সী সন্তানের নামে তার বৈধ অবিভাবক হিসাব খুলতে পারবেন। এর মাধ্যমে প্রশিক্ষণ ও শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য বিনিয়োগ, ১০ ও ১৫ বছর মেয়াদী হিসাবধারীর জন্য স্কলারশিপে অগ্রাধিকারসহ জমার বিপরীতে ৯০% পর্যন্ত কর্জের সুবিধা পাওয়া যাবে।

মুদারাবা প্রবাসী গৃহায়ন সঞ্চয় প্রকল্পে যেকোন প্রবাসী বাংলাদেশী হিসাব খুলতে পারবেন। ভবন নির্মাণ ও ফ্ল্যাট ক্রয়ের জন্য বিনিয়োগ গ্রহণে অগ্রাধিকার পাবেন। ৩, ৫, ১০ ও ১৫ বছর মেয়াদে এ হিসাব খোলা যাবে।

আরও পড়ুন: স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

৫০ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশী নাগরিকগণ মুদারাবা সিনিয়র সিটিজেন মাসিক মুনাফা সঞ্চয় প্রকল্পে হিসাব খুলতে পারবেন। এই হিসাবের গ্রাহকগণ নির্ধারিত হাসপাতালগুলোতে কার্ডের মাধ্যমে বিল পরিশোধে বিশেষ ছাড়, সঞ্চয়ী হিসাবে অর্ধেক চার্জ ও মূল জমার বিপরীতে ৯০% পর্যন্ত কর্জে হাসানার সুবিধা পাবেন।

মাসিক ৩০ হাজার টাকা ও তদূর্ধ্ব আয়ের গ্রাহকরা স্বপ্নকুটির সেমি পাকা গৃহায়ন বিনিয়োগ প্রকল্পের আওতায় বিনিয়োগ নিতে পারবেন। দেশের পল্লী অঞ্চল এবং শিল্প ও বাণিজ্যিক এলাকাসমূহে সীমিত আয়ের মানুষ সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি ঘোষণা

শিক্ষার্থীদের জন্য দেশে ও বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ সহজীকরণে স্বপ্নবুনন শিক্ষা বিনিয়োগ প্রকল্প চালু করা হয়। ১৮ বছরের অধিক বয়সী এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অভিভাবকগণ এ বিনিয়োগ সুবিধা পাবেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা