প্রতীকী ছবি
বাণিজ্য

বিকাশের ১৭ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে ব্র্যাক ব্যাংকের বিকাশ ডিস্ট্রিবিউটরের ১৭ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বজ্রপাতে ৮ কৃষি শ্রমিক নিহত

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মিয়াজী বাড়ির সামনে থেকে টাকা ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার যুবকের নাম মো. ইয়াছিন বাবর (২৭) সে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জোনাকির পোল এলাকার মো. মফিজ উল্যার ছেলে এবং ব্র্যাক ব্যাংক বিকাশ ডিস্ট্রিবিউটর এস কমিনেকেশন (২) কোম্পানীগঞ্জ শাখার মার্কেটিং অফিসার।

শ্রীলঙ্কায় নতুন ৩৭ মন্ত্রীর শপথ

তিনি বলেন, আমি গত আড়াই বছর যাবত ব্র্যাক ব্যাংক বিকাশ ডিস্ট্রিবিউটর এস কমিনেকেশন (২) কোম্পানীগঞ্জ শাখায় মার্কেটিং অফিসার হিসেবে কাজ করছি। আমি আমার ডিস্ট্রিবিউটর সেন্টার থেকে পার্শ্ববর্তী কবিরহাট পৌরসভা এলাকার বাজারগুলো থেকে বিকাশের টাকা সরবরাহ এবং সংগ্রহ করে থাকি। প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কবিরহাট বাজারের বিভিন্ন দোকান থেকে বিকাশের নগদ ১৭ লাখ ২৫ হাজার টাকা সংগ্রহ করি। টাকা সংগ্রহ শেষে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের ডিস্ট্রিবিউটর এস কমিনেকেশন (২) কোম্পানীগঞ্জ শাখার উদ্দেশ্যে যাত্রা করি। যাত্রা পথে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মিয়াজী বাড়ির সামনে পৌঁছলে চার যুবক আমার মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে দুইজন যুবক আমাকে গালমন্দ করে মারধর শুরু করে। অপর দুইজন যুবক আমার থেকে ১৭ লাখ ২৫হাজার টাকাসহ মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

ব্র্যাক ব্যাংক বিকাশ ডিস্ট্রিবিউটর এস কমিনেকেশন (২) কোম্পানীগঞ্জ শাখার প্রোপাইটর ইমন সাহা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ছিনতাইয়ের শিকার মার্কেটিং অফিসার ইয়াছিন বাবর কয়েকজন ছিনতাইকারীকে চিনেছেন বলে জানিয়েছেন। এ ছিনতাইয়ের ঘটনাও তার এলাকায় ঘটে।

আরও পড়ুন: খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, টাকা ছিনতাইয়ের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা