অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ফাইল ছবি)
বাণিজ্য

বৈদেশিক ঋণ পরিশোধ ১ লাখ ২১ হাজার কোটি

সান নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকার গত ১২ বছরে প্রায় এক লাখ ২১ হাজার কোটি টাকা সুদসহ বৈদেশিক ঋণ পরিশোধ করেছেন।

আরও পড়ুন: তেল সরবরাহ অব্যাহত থাকবে

বুধবার (৩১ আগস্ট) জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘২০০৯-১০ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত সরকার বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ/সংস্থাকে এক লাখ ২০ হাজার ৯৮২ কোটি ৫৭ লাখ টাকা ঋণ পরিশোধ করেছে। এরমধ্যে আসল বাবদ ৯৪ হাজার ৬৮০ কোটি ৯৫ লাখ টাকা ও সুদ বাবদ ২৬ হাজার ৩০১ কোটি ৬২ লাখ টাকা পরিশোধ করা হয়।’

আরেক এমপি দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘নগদ অর্থ এক গ্রাহকের থেকে অন্য গ্রাহককে পৌঁছে দেওয়া কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলো এখতিয়ারভুক্ত নয়। তবে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে কুরিয়ার কোম্পানি পণ্য ডেলিভারি করে তার অর্থ সংগ্রহ করে পণ্য বা সেবাপ্রদানকারীর কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি বিশ্বব্যাপী প্রচলিত। এ ধরনের সেবাপ্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনও রয়েছে।’

আরও পড়ুন: গম আমদানি করবে সরকার

সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে নিষ্পত্তি না হওয়া অডিট আপত্তির সংখ্যা তিন কোটি ৩০ লাখ ৬৫২টি। সবচেয়ে বেশি অডিট আপত্তি রয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের। এ বিভাগের অডিট আপত্তির সংখ্যা ৪৮ হাজার ২৫৮টি। সবচেয়ে কম অডিট আপত্তি রয়েছে আইন কমিশনের। তাদের সংখ্যা ৯টি।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা