বাণিজ্য

পানির দামে কাঁচা মরিচ!

সান নিউজ ডেস্ক: এক সপ্তাহের ব্যবধানে আরও দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। তবে এদিকে দেশি মরিচের দাম কমায় ভারত থেকে আমদানি বন্ধ করেছেন বন্দরের আমদানিকারকরা।

আরও পড়ুন: ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

জানা গেছে, শনিবার (২৭ আগস্ট) তা কমে ৩০ টাকা হয়েছে। পাইকারি বিক্রেতারা আরও কমে বিক্রি করছেন। এর আগে রোববার (২১ আগস্ট) প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ টাকা দরে বিক্রি হয়।

এদিকে, দিনাজপুরের হিলি ছাড়াও পাবনার ঈশ্বরদীতে কমদামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। ঈশ্বরদী বাজারের কাঁচামাল আড়ত ও উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা হাট ঘুরে এতথ্য জানা গেছে। এছাড়া কুষ্টিয়ার ভেড়ামারার কাঁচামাল আড়তে কমদামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

আরও পড়ুন: চা-বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বিকেলে

হিলি বাজারে কাঁচামরিচ ক্রেতা নূরুজ্জামান বলেন, বাজারে প্রায় সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী। এ অবস্থায় কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম কমায় কিছুটা স্বস্তি এসেছে। এই মরিচ কিছুদিন আগেও ২০০ টাকা কেজি দরে কিনতে হয়েছে। বর্তমানে পেঁয়াজের দামও কমেছে। সরকার যদি তেল, চিনি, চাল, আটাসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে রাখতো তাহলে আমাদের গরীব মানুষগুলোর জন্য সুবিধা হতো।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, গত কয়েকদিন ধরে আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলের মরিচের উৎপাদন বেশ ভালো হয়েছে। এতে বাজারে দেশীয় মরিচের সরবরাহ বেড়েছে। এ কারণে দাম কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। বর্তমানে হিলি বাজারে দেশি কাঁচামরিচ রয়েছে। কারণ ভারতীয় কাঁচা মরিচের দাম বেশি।

আরও পড়ুন: ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, দেশের বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের অনুমোদন পাওয়ার পর থেকেই বন্দর দিয়ে মরিচ আমদানি হচ্ছে। কিন্তু বর্তমানে দেশীয় মরিচের সরবরাহ বাড়ায় দাম কমেছে। তাই ভারত থেকে আর কাঁচামরিচ আমদানি করা হচ্ছে না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা