বাণিজ্য

কমেছে সবজির দাম

সান নিউজ ডেস্ক: দিনাজপুরের হিলি বাজারে অর্ধেকে নেমেছে প্রতিটি সবজির দাম। কয়েকদিন আবহাওয়া ভাল থাকায় সবজির উৎপাদন বেশি, ফলে দামও অনেক কমে গেছে বলছেন সবজি ব্যবসায়ীরা। এদিকে হঠাৎ দাম কমে যাওয়ায় খুশি নিম্ন আয়ের মানুষ।

আরও পড়ুন: কমেছে সবজির দাম

শনিবার (২০ আগস্ট) সকালে হিলির সবজি বাজার ঘুরে জানা যায়, গত এক সপ্তাহ আগে প্রতিটি সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়েছিলো। বর্তমান অর্ধেকে নেমেছে এসব সবজির দাম।

প্রকার ভেদে ৬০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। ৪০ টাকার পটল বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি। ১০০ টাকার করলা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। এ ছাড়া ৪০ টাকার ঢেঁড়স ২৫ টাকা, ৬০ টাকার কাকরোল ৪০ টাকা, ১৬০ টাকার টমেটো ১২০ টাকা, ৬০ টাকার মুলাই ৪০ টাকা, ৪০ টাকার পেঁপে ২০ টাকা, ১০০ টাকার বাঁধা কপি ৬০ টাকা ও ১৬০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা এক ক্রেতা বলেন, গত সপ্তাহে সবজির বাজারে আগুন লেগেছিলো। প্রতিটি সবজির দাম দ্বিগুণ বেড়েছিলো। তবে আজ প্রায় সব সবজির দাম অর্ধেক কমে গেছে।

আরও পড়ুন: ইউরোপে ফের গ্যাস সরবরাহ বন্ধ

আরেক ক্রেতা বলেন, শুধু সবজির দাম কমলে তো আর হবে না। তেল চালসহ অন্যান্য জিনিসপাতির দামও কমতে হবে। তবে যাই হউক সবজির দাম কমাতে আমাদের মতো গরীব মানুষের অনেক উপকার হচ্ছে।

হিলি বাজারের এক সবজি ব্যবসায়ী বলেন, কিছুদিন আগে কয়েকদিনের টানা বর্ষণে কৃষকের অনেক সবজির আবাদ নষ্ট হয়েছিলো। তাই দামও বৃদ্ধি পেয়েছিলো। কয়েকদিন ধরে আবহাওয়া শুষ্ক থাকায় কৃষকের সবজির ক্ষেতে উৎপাদন বেড়েছে। পাশাপাশি দামও অনেক কমে গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা