বাণিজ্য

কাঁচামরিচ আমদানি শুরু

সান নিউজ ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। শনিবার (৬ আগস্ট) দুপুরে ভারত থেকে ৬টি ট্রাকে ৬০ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়।

আরও পড়ুন: আমার পরিবহন আমি দেখছি

দেশের বাজারে হঠাৎ করে কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়াতে দাম বৃদ্ধি পায়। যার ফলে বাংলাদেশ সরকার ভারত থেকে কাঁচামরিচ আমদানির জন্য ইমপোর্ট পারমিট দেয়। অবশেষে ভারত থেকে কাঁচামরিচ আমদানি ফলে দেশীয় বাজারে কাঁচামরিচের দাম কমবে।

হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার কামরুল ইসলাম বলেন, দেশের কৃষকের স্বার্থ বিবেচনায় গত বছরের ১০ নভেম্বর হতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ হয়। দেশের বাজারে কাঁচামরিচের দামের ঊর্ধ্বগতির কারণে ফের ভারত থেকে কাঁচামরিচ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এখন পর্যন্ত হিলি স্থলবন্দরের দুজন আমদানিকারক দুই হাজার মেট্রিকটন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন।

আরও পড়ুন: পাটের গুদামে অগ্নিকাণ্ড

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক জামিল হোসেন চলন্ত বলেন, কিছুদিন থেকে বাড়তে থাকে কাঁচা মরিচের দাম। বাজারে পর্যাপ্ত সরবরাহ এবং দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। শনিবার দুপুরে বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। খালাসের পর আমদানি করা কাঁচা মরিচ বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা