বাণিজ্য

বাংলাদেশ-ভারত ট্রান্সশিপমেন্ট ট্রায়াল রান শুরু

নিজস্ব প্রতিবেদক:

কলকাতা থেকে আজ মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে জাহাজ ‘এমভি সেজুঁতি’র। আশা করা হচ্ছে, জাহাজটি আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রাম বন্দরে এসে পৌছাবে। এটা বাংলাদেশ-ভারত ট্রান্সশিপমেন্টের ট্রায়াল রান।

চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে পণ্য পরিবহনের জন্য এ ‘ট্রায়াল রান’ শুরু হচ্ছে।

দুপুরে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের উন্নয়নে মালপত্র পরিবহনের জন্য করা ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দর ব্যবহার শুরু হচ্ছে। এমভি সেঁজুতি নামে একটি জাহাজ এরইমধ্যে চট্টগ্রাম বন্দর থেকে কলকাতায় পৌঁছেছে। আজ জাহাজটি ট্রান্সশিপমেন্ট পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেবে।

ওমর ফারুক আরো বলেন, এমভি সেঁজুতি প্রথম ট্রায়াল রানে চারটি কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসবে। নিয়ম অনুসারে বন্দর কর্তৃপক্ষ ট্রান্সশিপমেন্টের জন্য বন্দর চার্জ আদায় করবে।

এর বাইরে রাজস্ব বোর্ডের শুল্ক, সড়ক ব্যবহার ও নিরাপত্তার জন্য যেসব মাশুল নির্ধারিত আছে, সেগুলোও আদায় করা হবে।

জানা গেছে, ভারত তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে। এই রুটটি নিয়মিত করতে ট্রায়ালের অংশ হিসেবে এবারের এই ট্রান্সশিপমেন্ট।

জাহাজটি ১৬ জুলাই চট্টগ্রাম বন্দরে পৌঁছলে জাহাজের মালপত্র কুমিল্লার বিবিরবাজার অথবা আখাউড়ার সড়ক পথ দিয়ে ভারতের আগরতলায় পৌঁছাবে।

এই ট্রায়াল রানে কী কী সমস্যা হতে পারে সেগুলো চিহ্নিত করে তা সংশোধনের পর নিয়মিতভাবে এ রুট চালু করা হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা