বাণিজ্য

আসছে কোরবানি, বাড়ছে মসলার দাম

নিজস্ব প্রতিবেদক:

কোরবানির ঈদ আর বাকি আছে মাত্র ২০ বা ২১ দিন। নিত্য পণ্যের বাজারে গেলেও এর ছাপ পাওয়া যাচ্ছে। মাংস রান্নায় দরকারি মসলার দাম বাড়তে শুরু করেছে। আর বৃষ্টির অজুহাতে বেড়েছে সবজির দাম।

ক্রেতারা বলছেন, সপ্তাহখানেক আগেও মসলার দাম কমতির দিকে ছিল। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় মসলা জাতীয় পণ্যের দাম বাড়ছে।

বিক্রেতারা বলছেন, নতুন করে বেড়েছে লবঙ্গ, এলাচ ও দারুচিনির দাম। রাজধানীর কাওরান বাজারে মসলা ব্যবসায়ীরা জানান, ‘গত বুধবার থেকে মসলার দাম চড়া।’ তারা বলেন, ‘তিন ধরনের মসলা— লবঙ্গ, এলাচ ও দারুচিনির দাম বাড়তি।’

এলাচের দাম কেজিতে বেড়েছে ৩০০ টাকা পর্যন্ত। লবঙ্গের দাম কেজিতে ২০০ টাকা এবং দারুচিনির দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা পর্যন্ত।

ব্যবসায়ীরা বলছেন, সারাবছরই মসলার চাহিদা থাকে। তবে কোরবানি আসলে এর চাহিদা কয়েকগুণ বেড়ে যায়।

রাজধানীর বিভিন্ন বাজারে দারুচিনির কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩৮০ থেকে ৪০০ টাকা। এলাচের কেজি বিক্রি হচ্ছে ৩২০০ থেকে ৩৬০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৮০০ থেকে ৩২০০ টাকার মধ্যে। লবঙ্গ’র কেজি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে।

এলাচ ও লবঙ্গের দাম বাড়ার তথ্য উঠে এসেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনেও। টিসিবি’র হিসাবে গত এক সপ্তাহে এলাচের দাম বেড়েছে ৩ দশমিক ১৭ শতাংশ। লবঙ্গের দাম বেড়েছে ৩ দশমিক ২৩ শতাংশ। গত একবছরে দারুচিনির দাম বেড়েছে ৩০ শতাংশ।

এদিকে মহামারি করোনার প্রকোপে এমনিতেই মানুষের আয় কমেছে। বেকার হয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে মসলার পাশাপাশি সবজির দামও বাড়ছে। ব্যবসায়ীরা সবজির দাম বাড়ার পেছনে বন্যা ও বৃষ্টিকে দায়ী করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা