বেড়েছে আটা-ময়দার
বাণিজ্য

বেড়েছে আটা-ময়দার দাম

সান নিউজ ডেস্ক : সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বংলাদেশের (টিসিবি) এক প্রতিবেদনে গত এক সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে মোটা চাল, সয়াবিন ও পাম তেলের দাম কমেছে। সেই সঙ্গে কমেছে মশুর ডাল, আলু, পেঁয়াজ ও রসুনের দাম। বিপরীতে আটা ও ময়দার সঙ্গে হলুদ, আদা ও দারুচিনির দাম বেড়েছে।

আরও পড়ুন: ক্ষমতা ভোগের বস্তু নয়

রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা ও মিরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে মোটা চালের দাম কমেছে ২ শতাংশ। এক সপ্তাহ আগে ৪৮ থেকে ৫২ টাকা কেজিতে বিক্রি হওয়া মোটা চাল এখন ৪৮ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

এদিকে, খোলা সয়াবিন তেলের দাম কমেছে ২ দশমিক ৫৭ শতাংশ। এক সপ্তাহ আগে ১৭০ থেকে ১৮০ টাকায় লিটার বিক্রি হওয়া খোলা সয়াবিন এখন বিক্রি হচ্ছে ১৬৬ থেকে ১৭৫ টাকায়। আর ৫ লিটার বোতলের সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯০০ থেকে ৯৮০ টাকায়। এক সপ্তাহ আগে এই তেল ৯৬০ থেকে ৯৮০ টাকায় বিক্রি হচ্ছিলো। এতে সপ্তাহের ব্যবধানে বোতলের ৫ লিটার সয়াবিন তেলের দাম কমেছে ৩ দশমিক শূন্য ৯ শতাংশ।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে সহায়তার প্রস্তাব

বোতলের ৫ লিটার সয়াবিন তেলের পাশাপাশি এক লিটার বোতলের দামও কমেছে। সপ্তাহের ব্যবধানে এক লিটার বোতলের সয়াবিন তেলের দাম কমেছে ৫ দশমিক শূন্য ৬ শতাংশ। এক সপ্তাহ আগে ১৯৫ থেকে ২০০ টাকায় বিক্রি হওয়া এক লিটার সয়াবিন তেলের বোতল এখন বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকায়।

দাম কমার এ তালিকায় রয়েছে পাম তেলও। টিসিবির তথ্য অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে লুজ পাম অয়েলের দাম কমেছে ৩ দশমিক ৪৫ শতাংশ। এক সপ্তাহ আগে ১৪০ থেকে ১৫০ টাকা লিটার বিক্রি হওয়া লুজ পাম অয়েল এখন ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দাম ১০ দশমিক ৫৩ শতাংশ কমেছে বলে জানিয়েছে টিসিবি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এক সপ্তাহ আগে ৪৫ থেকে ৫০ টাকায় কেজি বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজের কেজিও ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিলো ৪৫ থেকে ৫০ টাকা।

বড় দানার মশুর ডালের দাম সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ৩৩ শতাংশ কমে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এই ডালের কেজি ছিলো ১০৫ থেকে ১১০ টাকা। ছোট দানার মশুর ডালের দাম কমেছে ১ দশমিক ৮৯ শতাংশ। এক সপ্তাহ আগে ১৩০ থেকে ১৩৫ টাকা কেজিতে বিক্রি হওয়া ছোট দানার মশুর ডাল এখন ১২৫ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: শপথ নিলেন হামজা শাহবাজ

এছাড়া আলুর দাম ৫ দশমিক ১৭ শতাংশ কমে ২৫ থেকে ৩০ টাকা, দেশি রসুনের দাম ৩ দশমিক ৪৫ শতাংশ কমে ৬০ থেকে ৮০ টাকা, দেশি শুকনো মরিচের দাম ৭ দশমিক ১৪ শতাংশ কমে ২২০ থেকে ৩০০ টাকা এবং ছোট এলাচের দাম ৪ দশমিক ১৭ শতাংশ কমে ১ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, গত এক সপ্তাহে আটা, ময়দা ও হলুদসহ কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছে টিসিবি। সরকারি এই প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, খোলা আটার দাম ৩ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। এক সপ্তাহ আগে ৪০ থেকে ৪২ টাকা কেজিতে বিক্রি হওয়া খোলা আটা এখন ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। আর প্যাকেট আটার দাম বেড়েছে দশমিক ৯৮ শতাংশ। এক সপ্তাহ আগে ৪৮ থেকে ৫৪ টাকা কেজিতে বিক্রি হওয়া প্যাকেট আটা এখন ৪৮ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে খোলা ময়দার দাম ২ দশমিক ৬১ শতাংশ বেড়ে এখন ৫৮ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এক সপ্তহ আগে খোলা ময়দার কেজি ৫৫ থেকে ৬০ টাকা ছিলো বলে টিসিবিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত এক সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে আমদানি করা আদার দাম। সপ্তাহের ব্যবধানে আমদানি করা আদার দাম ১৭ দশমিক ৬৫ শতাংশ বেড়ে এখন ৮০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এই আদার কেজি ছিলো ৭০ থেকে ১০০ টাকা।

আরও পড়ুন: যুদ্ধবিরতি নয়

এছাড়া সপ্তাহের ব্যবধানে আমদানি করা হলুদের দাম ৭ দশমিক ৫০ শতাংশ বেড়ে কেজি ১৮০ থেকে ২৫০ টাকা, দারুচিনির দাম ৪ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৪২০ থেকে ৫০০ টাকা, লবঙ্গের দাম ২ দশমিক ৩৩ শতাংশ বেড়ে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা এবং চিনি ১ দশমিক ২৫ শতাংশ বেড়ে ৮০ থেকে ৮২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা