পুঁজিবাজারে টানা দরপতন
বাণিজ্য

পুঁজিবাজারে টানা দরপতন 

সান নিউজ ডেস্ক : দিনভর সূচক উঠানামার শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক কমেছে ১৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩৬ পয়েন্ট। সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবারও (২০ জুলাই) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে।

আরও পড়ুন: রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

সূচকের পাশাপাশি লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে ঈদ পরবর্তী টানা সাত কর্মদিবসই দরপতন হলো পুঁজিবাজারে।

চলমান দরপতনে বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়েছেন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটে দেশের অর্থনীতি নিয়ে নানা উদ্বেগ, জ্বালানি-বিদ্যুৎ সংকট লাঘবে সরকারের নতুন নির্দেশনা ও পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দাবি— এসব ইস্যুকে কেন্দ্র করে পুঁজিবাজারের নানা গুজব সৃষ্টি হয়েছে। ফলে বিনিয়োগকারীরা আরও দরপতন হতে পারে এ ভয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নানা উদ্যোগের পরও পুঁজিবাজারে পতন থামছে না।

ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ৩৮১টি প্রতিষ্ঠানের ১৬ কোটি ৬৯ লাখ ৭২ হাজার ৪৩৯টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১১০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২১৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৫৩টির দাম।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৩৯ পয়েন্ট কমে ৬ হাজার ১৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ১ দশমিক ৭৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৭ দশমিক ১৫ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৬৬৫ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩১৯ কোটি ৩৫ লাখ ২ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

আরও পড়ুন: বিএনপির ফাঁদে দেশবাসী পা দেবে না

আজ বাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডেল্টা লাইফের শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে- বেক্সিমোর শেয়ার, ফরটচুন সুজ, গ্রামীণফোন, ওরিয়ন ফার্মা, কেডিএস এক্সেসরিজ, তিত্যাস গ্যাস, ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো, ওরিয়ন ফার্মাসিটিউক্যালস এবং এইচ আর টেক্সটাইল লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৮ লাখ ৮১ হাজার ৮১৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৭০ লাখ ২২ হাজার ৩৫৯ টাকা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা