আন্তর্জাতিক সনদ পেলেই চামড়ার দাম বাড়বে
বাণিজ্য

আন্তর্জাতিক সনদ পেলেই দাম বাড়বে

সান নিউজ ডেস্ক : বিভিন্ন পরিবেশগত কারণে আন্তর্জাতিকভাবে আমরা চামড়া রফতানির সনদ পাইনি জানিয়ে বাণিজ্য সচিব বলেছেন, আগামী এক বছরের মধ্যে এ সমস্যার সমাধান হলে অথবা চামড়া রফতানিকারকরা তাদের চামড়া বিদেশে বিক্রি করতে পারলেই দেশের চামড়ার দাম অনেক বেড়ে যাবে।

আরও পড়ুন : লঙ্কান প্রেসিডেন্ট মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে

বৃহস্পতিবার ( ১৪ জুলাই) বাসস জানিয়েছে সকালে শেরপুর জেলা শহরের খরমপুর মহল্লায় বিভিন্ন চামড়া ক্রয়কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

তিনি বলেন, এ বছর সরকার গত কয়েক বছরের তুলনায় চামড়া ব্যবস্থাপনা খুবই ভালো রেখেছে, দামও অন্যান্য বছরের তুলনায় বেশি নির্ধারণ করা হয়েছে। তবে যারা দাম ভালো পায়নি বলে দাবি করেছেন তাদের চামড়ায় গোশত থাকায় তা পরিষ্কারের জন্য বাড়তি খরচ করতে হয়েছে।

বাণিজ্য সচিব আরও বলেন, চামড়া যাতে অবৈধ পথে ভিনদেশে না চলে যেতে পারে সেজন্য সীমান্তে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারী বাড়ানো হয়েছে।

আরও পড়ুন : হজের ফিরতি ফ্লাইট রাতে শুরু

এরপর সচিব জেলার নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনে যান। এসময় জেলা প্রশাসক সাহেলা আক্তার, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশনসহ শহরের বিভিন্ন চামড়া ব্যবসায়ী, চেম্বার নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেরপুর জেলার স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন এবার প্রায় ২৫ হাজার কাঁচা চামড়া ক্রয় করা হয়েছে।

আরও পড়ুন : শ্রীলঙ্কা সংকটের পেছনে রাশিয়া দায়ী

এসব চামড়া এখন লবণজাত করা হচ্ছে এবং ঢাকায় ট্যানারিতে বিক্রির জন্য আরো মাসখানেক সময় লাগবে বলে শহরের চামড়া আড়ত ব্যবসায়ীরা জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা