শনিবার ব্যাংক খোলা
বাণিজ্য

শনিবার ব্যাংক খোলা

সান নিউজ ডেস্ক : শনিবার (২ জুলাই) সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্যিক ব্যাংকগুলোর কিছু শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হজ বিষয়ক কার্যক্রমের জন্য সারা দেশে ব্যাংকগুলোর শাখা বা উপশাখা চাহিদা অনুযায়ী সীমিত সংখ্যক জনবল দিয়ে পূর্ণ দিবস খোলা রাখতে হবে।

আরও পড়ুন: দুপুরের আগেই টিকিট শেষ

বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে এ ব্যাপারে ব্যাংকগুলোকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ ছাড়া শনিবার বৈদেশিক বাণিজ্যের স্বার্থে বেশ কিছু বৈদেশিক বাণিজ্য শাখা খোলা থাকে। সেগুলোতেও হজের কার্যক্রম সম্পন্ন করা যাবে।

আরও পড়ুন: সুদানে জান্তাবিরোধী বিক্ষোভে নিহত ৮

এর আগে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য শনিবার (২ জুলাই) ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটি চিঠি দেওয়া হয়।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা