গরুর হাটে হবে ডিজিটাল লেনদেন 
বাণিজ্য

গরুর হাটে হবে ডিজিটাল লেনদেন 

সান নিউজ ডেস্ক: এবারের ঈদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ৬টি গরুর হাটে থাকবে ডিজিটাল লেনদেন ব্যবস্থা। সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে ডিএনসিসি মেয়র মো আতিকুল ইসলাম

আরও পড়ুন: সিলেটে ফের বন্যার শঙ্কা!

বুধবার (২৯ জুন) রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ নামক পাইলট প্রকল্প সফল করতে বাংলাদেশ ব্যাংক ও ডিএনসিসি যৌথভাবে কাজ করছে। এতে সহযোগিতা করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন।

পাইলট প্রকল্পের আওতায় ডিএনসিসির আওতাধীন ৬টি পশুর হাটের মধ্যে রয়েছে—গাবতলী, বসিলা, আফতাবনগর, ভাটারা, কাওলা ও উত্তরা ১৭ নম্বর সেক্টরের পশুর হাট। আগামী ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত হাটগুলোতে ডিজিটাল পেমেন্ট বুথ থাকবে।

প্রতিটি হাটে ডিজিটাল পেমেন্ট বুথ স্থাপন ও পরিচালনার জন্য লিড ব্যাংক হিসেবে থাকবে ৬টি বাণিজ্যিক ব্যাংক। এগুলো হলো—ব্যাংক এশিয়া লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দ্য সিটি ব্যাংক লিমিটেড।

জানা গেছে, গাবতলী হাটে ইসলামী ব্যাংক, মোহাম্মদপুরে বসিলায় সিটি ব্যাংক, আফতাব নগরে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ভাটারায় ব্যাংক এশিয়া, কাওলায় ইস্টার্ণ ব্যাংক এবং উত্তরা ১৭ নম্বরের হাটে ব্র্যাক ব্যাংক লিমিটেড কার্যক্রম পরিচালনা করবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডাইরেক্টর শাহ জিয়াউল হকসহ বিভিন্ন ব্যাংক ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা