রবি’র সাথে টেকনিশিয়ান টেকনোলজির চুক্তি স্বাক্ষরিত
বাণিজ্য

রবি’র সাথে টেকনিশিয়ান টেকনোলজির চুক্তি স্বাক্ষরিত

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড’র সাথে টেকনিশিয়ান টেকনোলজি লিমিটেড এর মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আরও পড়ুন : রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩

সম্প্রতি টেকনিশিয়ান টেকনোলজি লিমিটেড এর পক্ষ থেকে জানানো হয়, “রবি আজিয়াটা লিমিটেড’র সাথে আলোচনা ও একটি সফল মিটিংয়ের মাধ্যমে দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। যা আমাদের জন্য অভাবনীয় সাফল্যের বিবেচনায় রয়েছে।”

দ্বিপাক্ষিক সমঝোতার বিষয়গুলো হচ্ছে :

* টেকনিশিয়ান টেকনোলজি লিমিটেড এর মোবাইল অ্যাপ সফটওয়্যার ডেভেলাপমেন্ট, ওয়েবসাইট ডেভেলাপমেন্ট এবং ইআরপি সল্যুশন এ সর্বাত্মক সহযোগিতা করবে রবি।

* রবি গ্রুপের বাংলাদেশের এসি সহ সকল পর্যায়ের ইলেকট্রনিক্স সার্ভিসিং এর দায়িত্বে থাকবে টেকনিশিয়ান টেকনোলজি লিমিটেড।

উক্ত দ্বিপাক্ষিক আলোচনায় উপস্থিত ছিলেন :

ড. গোপী কুরুপ (সিইও আজিয়াটা এন্টারপ্রাইজ, মালয়েশিয়া), সোহরাব হোসেন (ম্যানেজিং ডিরেক্টর, টেকনিশিয়ান টেকনোলজি লিমিটেড), জুনাইদা আবদুল্লাহ (এন্টারপ্রাইজ স্ট্র্যাটেজি এন্ড বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, আজিয়াটা এন্টারপ্রাইজ), নাজমুল ইসলাম (ভাইস প্রেসিডেন্ট, রবি আজিয়াটা এসএমই বিজনেস), সানজিদ পারভেজ ( ম্যানেজার, রবি আজিয়াটা এন্টারপ্রাইজ বিজনেস) এবং মনিরুল ইসলাম ( জিএম, রবি আজিয়াটা এসএমই বিজনেস)।

দ্বিপাক্ষিক আলোচনা ও চুক্তি শেষে টেকনিশিয়ান টেকনোলজির পক্ষ থেকে উপস্থিত সবাইকে এবং রবি আজিয়াটা লিমিটেডকে ধন্যবাদ জানানো হয়।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

টেকনিশিয়ান টেকনোলজির পক্ষ থেকে আরও বলা হয়, “ভবিষ্যতে আমাদের লক্ষ্য হবে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে অন্যান্য দেশে টেকনিশিয়ান সরবরাহ করা। আমরা ইতোমধ্যেই তার কার্যক্রম শুরু করেছি এবং অনতিবিলম্বে দেশের বাইরে সুনামের সাথে আমাদের সেবা পৌছে দিতে পারবো বলে বিশ্বাস করি।”

প্রসঙ্গত, যে সকল ব্যাক্তি,প্রতিষ্ঠান ও সহযোগী সংগঠনগুলো টেকনিশিয়ান টেকনোলজির উপর আস্থা রেখেছে তাদেরসহ সকল সম্মানিত গ্রাহকদের প্রতি কোম্পানিটি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা