সিলেটে নিত্যপণ্যের চরম সংকট
বাণিজ্য

সিলেটে নিত্যপণ্যের চরম সংকট

সান নিউজ ডেস্ক : টানা বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলে সিলেটের বন্যা পরিস্থিতির কারণে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। অধিক দামেও মিলছে না চাল-ডালসহ নিত্যপণ্য। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দেখা দিয়েছে মোমবাতি ও দেয়াশলাই সংকট। স্থানীয়দের দাবি, পানিতে বহু দোকান তলিয়ে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে বলে।

আরও পড়ুন : আসাম ও মেঘালয়ে বন্যায় ৩১ মৃত্যু

স্থানীয়দের অভিযোগ, বন্যায় অধিকাংশ দোকান খুলছেন না দোকানিরা। এছাড়াও অসংখ্য দোকান পানিতে তলিয়ে গেছে। এতে করে সব ধরনের পণ্যের দাম বেড়েছে। ৩৮ টাকা হালির ডিমের দাম বেড়ে ৪৫ টাকা হয়েছে। ২০ টাকার আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়। দোকানে দোকানে ঘুরেও এসব পণ্য পাওয়া যাচ্ছে না।

বাগবাড়ি এলাকার গাড়িচালক রাহাত আহমদ জানান, দুপুরে মদিনা মার্কেট ও বাগবাড়ি রোডের অন্তত ১৫-২০টি দোকানে খুঁজেও আলু ও সয়াবিন তেল পাইনি। পরে একটি দোকান থেকে দুই কেজি আলু ৬০ টাকায় কিনেছি।

আরও পড়ুন : ওসমানী মেডিকেলে বন্যার পানি

রিকাবীবাজার এলাকার আল মক্কা স্টোরের মালিক মো. জসিম আহমদ বলেন, মোমবাতি ও দেশলাইয়ের চাহিদা বেড়েছে। অনেকে দুই থেকে তিন প্যাকেট করে মোমবাতি কিনে নিয়ে যাচ্ছেন। এতে সংকট তৈরি হচ্ছে।

শহরের মদিনা মার্কেটের পরাগ স্টোরের মালিক শিমুল রঞ্জন ধর বলেন, বৃষ্টি ও বন্যার কারণে সকালে দোকান খুলিনি। দুপুরে বৃষ্টির পরিমাণ কমলে দোকান খোলা মাত্র ক্রেতারা লাইন দিয়ে নিত্যপণ্য ক্রয় করা শুরু করেন।

আরও পড়ুন : সড়ক বাধা হলে কেটে ফেলার নির্দেশ

তিনি বলেন, যিনি আগে এক কেজি আলু কিনতেন তিনি ১০ কেজি কিনছেন। যার ফলে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে।

শামীমাবাদ এলাকার আনোয়ারা বেগম জানান, দোকানগুলো পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে। অনেক কষ্ট করে মদিনা মার্কেট এলাকায় চাল-ডালসহ কিছু নিত্যপণ্য ক্রয় করতে এসেছি। কিন্তু এখানে ব্যবসায়ীরা সংকটের কথা বলে পণ্যের দাম ২০-২৫ গুণ বাড়িয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, দেশি মশুর ডাল ৯০-১০০ টাকা হলেও এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। বন্যাকে পুঁজি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা