পুঁজিবাজার রোববার বন্ধ
বাণিজ্য

পুঁজিবাজার রোববার বন্ধ

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামীকাল রোববার (১৫ মে) দেশের পুঁজিবাজারের লেনদেন ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন : গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ৮

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ অপারেটিং অফিসার ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ভারপ্রাপ্ত এমডি গোলাম ফারুক একই তথ্য জানান।

আরও পড়ুন : বিএনপির ঐক্যের ডাক জনগণের সঙ্গে তামাশা

তারা বলেন, দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা যথাযথ মর্যাদায় পালিত হয়। তাই দিনটি উদযাপনের জন্য রোববার লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সরকারি ছুটি, ফলে ব্যাংক বন্ধ থাকে।

আরও পড়ুন : দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, নিহত ২৭

পুঁজিবাজারের পাশাপাশি দিবসটি উপলক্ষে ব্যাংক-বিমাসহ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আদালতের কার্যক্রম বন্ধ থাকবে।

প্রসঙ্গত, ১৬ মে থেকে যথারীতি পুঁজিবাজারে লেনদেন চলবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা