ঈদ উপলক্ষে বেড়েছে গোশতের দাম (ফাইল ফটো)
বাণিজ্য

ঈদ উপলক্ষ্যে বেড়েছে গোশতের দাম

সান নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চাহিদা বৃদ্ধি পাওয়ায় রাজধানীর গোশতের বাজারে বেড়েছে গরুসহ সব ধরনের মুরগির গোশতের দাম।

আরও পড়ুন : ভিডিও-বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

রাজধানী ঢাকাতে গরুর গোশতের দাম ৩০-৫০ টাকা বেড়ে ৭০০-৭৫০ টাকা এবং সব ধরনের মুরগির দাম কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

খিলগাঁও, মালিবাগ, শান্তিনগর, রামপুরা বাসাবোসহ বিভিন্ন এলাকার গোশতের বাজার ঘুরে দেখে গেছে ব্যবসায়ীরা গরুর গোশত বিক্রি করছেন প্রতি কেজি ৭০০ টাকা (গড়) থেকে ৭৫০ টাকা (প্রিমিয়ার কোয়ালিটি)।

আরও পড়ুন : ২১৯ শিশু ইউক্রেন যুদ্ধে নিহত

মুগদা এলাকার গোশতের দোকানে গরুর গোশত বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫০ টাকা, যদিও তালিকায় লিখা প্রতি কেজি ৭০০ টাকা।

ব্যবসায়ীরা জানান, গত বছরের মতো এবারো ঈদে চাহিদা বেড়ে যাওয়ায় রমজানের প্রথম থেকে ২৬ রোজা পর্যন্ত প্রতি কেজি ছিল ৬৫০-৬৮০ টাকা এবং শুক্রবার (২৯ এপ্রিল) থেকে গরুর গোশত প্রতি কেজি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন : হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

বাজারে দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা গবাদি পশুর উচ্চ মূল্য এবং তাদের পরিবহনের উচ্চ খরচকে দায়ী করেছেন।

শান্তিনগরের বাসিন্দা গরুর গোশত কিনতে বাজারে আসা ইয়াকুব জানান, ‘রমজানের শুরুতে আমি এক কেজি গরুর গোশত ৬৫০ টাকায় কিনতাম। আজ ৭৫০ টাকায় কিনলাম। আমাদের বলার কিছু নেই।’

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৮

এছাড়া ব্রয়লার মুরগির দাম বেড়েছে।

কাপ্তান বাজারের মুরগির ব্যবসায়ী সোহাগ জানান, শনিবার তিনি ব্রয়লার মুরগি বিক্রি করেছেন ১৭০ টাকা কেজি, যা রোববার ১৯০ টাকা কেজি।

তিনি বলেন, ‘এক সপ্তাহ আগে আমি এটি প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি করেছি। সোনালী ও লেয়ার মুরগির দামও বেড়েছে।

আরও পড়ুন : ঈদ জামাত ঘিরে জঙ্গি হামলার শঙ্কা নেই

রোববার সোনালী মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫০ থেকে ৩৬০ টাকা, যা রমজানের শুরুতে প্রতি কেজি ছিল ২৯০ থেকে ৩০০ টাকা।

লেয়ার (লাল) মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৮০ টাকায় এবং সাদা লেয়ার মুরগি ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা