সিঙ্গার গ্রিন ইনভার্টার প্লাস স্মার্ট এসি’র আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম এইচ এম ফাইরোজ ও ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাগ
বাণিজ্য

গ্রিন ইনভার্টার প্লাস স্মার্ট এসি নিয়ে এলো সিঙ্গার

সান নিউজ ডেস্ক: শীর্ষস্থানীয় কনজ্যুমার ও হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিঙ্গার বাজারে নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির নেট হোম প্লাস ওয়াই-ফাই ও ভয়েস দ্বারা নিয়ন্ত্রণের সুবিধা সম্বলিত গ্রিন ইনভার্টার প্লাস স্মার্ট এয়ার কন্ডিশনার। সম্প্রতি একটি অনুষ্ঠানে পণ্যটি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এমএইচএম ফাইরোজ, মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে, সেলস ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম এবং করপোরেট সেলসের জেনারেল ম্যানেজার মো. আসগর হোসেন সহ প্রোডাক্ট ম্যানেজাররা।

নেট হোম প্লাস ওয়াই-ফাই টেকনোলজি সম্বলিত গ্রিন ইনভার্টার প্লাস স্মার্ট সিরিজের এসি যেকোনো জায়গা থেকেই নিয়ন্ত্রণ করা যাবে। সাথে আছে ভয়েস দ্বারা নিয়ন্ত্রণের সুবিধা। আলাদা ভোল্টেজ স্ট্যাবিলাইজার ছাড়াও এসিগুলো যাতে বিভিন্ন ভোল্টেজে চলে এটা নিশ্চিতে সিঙ্গার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে যার ফলে এ সিরিজের এসি ১৩৫ ভোল্টেও কাজ করবে।

করোনা সংক্রমণের কথা মাথাই রেখে হাইজিনম্যাক্স -এর মতো উন্নত ফিচার এই সিরিজের এসিগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পরিষ্কার এবং সতেজ বাতাস সরবরাহ করার জন্য মাত্র ১ ঘণ্টার মধ্যে ৯১ শতাংশ পর্যন্ত ব্যাকটেরিয়া ও ভাইরাস দূর করতে সক্ষম। এছাড়াও, এই সিরিজের এসি সেলফ ক্লিন (+) ফিচারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ইনডোর ইউনিটের অভ্যন্তরীণ দিক পরিষ্কার করতে পারে। ইনভার্টার প্রযুক্তি থাকায় এই এসি ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় ও কম কার্বন নির্গমন নিশ্চিত করে এবং গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ রোধ করে। এ সিরিজের এসিতে অত্যাধুনিক ফিচারের মধ্যে রয়েছে ফোর ডিরেকশনাল এয়ারফ্লো সিস্টেম, জোন ফলো, গিয়ার ফাংশন, গো ক্লিন, হাই ডেনসিটি ফিল্টার সহ উদ্ভাবনী অন্যান্য সব ফিচার।

উন্মোচন অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে বলেন, ‘এসি কেনা এখন আর বিলাসিতা নয়, বরং মানুষ এসি কেনার বিষয়টিকে স্বাস্থ্যকর অভ্যন্তরীণ পরিবেশ নিশ্চিত ও জীবনকে সহজ করার জন্য একটি বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। যেহেতু, গ্রীষ্মকাল ইতোমধ্যেই এসে গেছে, তাই আমরা আমাদের নতুন গ্রিন ইনভার্টার প্লাস স্মার্ট সিরিজ চালু করছি, যা ন্যায্য মূল্যে পরিবেশবান্ধব এবং দীর্ঘস্থায়ী আরামের প্রতিশ্রুতি দেয়।’

গ্রিন ইনভার্টার প্লাস সিরিজের অধীনে বিভিন্ন অফার সহ তিনটি ভিন্ন মডেল পাওয়া যাচ্ছে। এসিগুলোর ধারণক্ষমতা এক থেকে দুই টন এর মধ্যে এবং এর সাথে আছে ৫ বছরের কম্প্রেসার ওয়্যারেন্টি, ৩ বছরের জন্য স্পেয়ার পার্টস ওয়্যারেন্টি ও ফ্রি সার্ভিস সুবিধা। আরও বিস্তারিত জানার জন্য সিঙ্গার কল সেন্টারে (১৬৪৮২) যোগাযোগ করুন, অথবা ভিজিট করুন: www.singerbd.com।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা