ঈদ উপলক্ষে স্যামসাংয়ের স্মার্টফোনে বিশেষ অফার
বাণিজ্য

ঈদ উপলক্ষে স্যামসাংয়ের স্মার্টফোনে বিশেষ অফার

সান নিউজ ডেস্ক: যেকোনো উদযাপনেই সারপ্রাইজ আমাদের আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। আর এ বিষয়টি বিবেচনায় নিয়ে, স্মার্টফোনপ্রেমীদের ঈদ উদযাপনের আনন্দকে দ্বিগুণ করতে দুর্দান্ত অফারসমৃদ্ধ ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে স্যামসাং।

আরও পড়ুন: জামিন পেলেন শিক্ষক হৃদয় মন্ডল

ক্যাম্পেইন চলাকালীন, ক্রেতারা স্যামসাং স্মার্টফোন ক্রয়ে বিভিন্ন ধরনের অফার উপভোগ করতে পারবেন। স্যামসাং স্মার্টফোন ক্রয়ে ক্রেতারা দশ হাজার টাকা পর্যন্ত ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন! পাশাপাশি, তারা ফোন ক্রয়ের ক্ষেত্রে শূন্য শতাংশ ইএমআই সুবিধাও পাবেন!

রোমাঞ্চপ্রেমীদের জন্য এ ক্যাম্পেইনে স্যামসাংয়ের পক্ষ থেকে থাকছে সম্পূর্ণ নতুন সুজুকি জিক্সার এসএফ ১৫০ সিসি বাইক! এছাড়াও, ক্রেতাদের জন্য থাকছে দুবাই ট্যুর; যেখানে তারা ৫ দিন ও চার রাত থাকার সুযোগ পাবেন! ক্রেতারা স্যামসাংয়ের যে কোন মডেলের স্মার্টফোন ক্রয়ে এ অফার উপভোগের সুযোগ পাবেন। লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ীদের নির্বাচিত করা হবে।

এ নিয়ে স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে স্যামসাং সবসময়ই ক্রেতাদের প্রাধান্য দিয়ে বিভিন্ন অফার চালু করে। এরই ধারাবাহিকতায়, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে স্মার্টফোন ক্রয়ে ক্রেতাদের জন্য বিভিন্ন ছাড় সুবিধা চালু করতে যাচ্ছে স্যামসাং; একইসঙ্গে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও থাকছে, যা তাদের ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তুলবে বলে আমি প্রত্যাশা করছি।”

এ অফার আগামী ১ মে পর্যন্ত চলবে। দেশজুড়ে থাকা স্যামসাংয়ের যে কোন ব্র্যান্ড শপ থেকে স্মার্টফোন ক্রয়ে ক্রেতারা এ অফারগুলো উপভোগ করতে পারবেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা