বাণিজ্য

কোথাও মজুতদারি করতে দেবো না

সান নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে কিছু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। আমরা কিন্তু কথাবার্তা বলেই দাম নির্ধারণ করেছি। সেটার ব্যাপারে আলোচনা হয়েছে, আমরা কোথাও মজুতদারি করতে দেবো না। কোনো সুযোগ নিতে দেবো না।

আরও পড়ুন: নির্বাচন যেন অংশীদারিত্বমূলক হয়

রোববার (১৩ মার্চ) সচিবালয়ে দ্রব্যমূল্য পরিস্থিতি ও বাজার পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এর আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিকেল ৪টার দিকে সরকারের চার মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী জরুরি বৈঠকে বসেন। দুই ঘণ্টাব্যাপী চলা বৈঠক শেষ হয় সন্ধ্যা ৬টায়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

এ সময় টিপু মুনশি জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সুযোগ নিয়ে কোনো অসাধুতা যেন প্রশ্রয় না পায়। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত করে। আমরা দু-একদিনের মধ্যে টাস্কফোর্স গঠন করবো। যেন কেউ সুযোগ না নিতে পারে।

আগের আমদানি করা তেল বেশি দামে বিক্রি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, একটি প্রক্রিয়ায় দাম নির্ধারণ হয়। গত ২ ফেব্রুয়ারি একটা দাম নির্ধারণ করে দিয়েছিলাম, যেটা জানুয়ারি মাসের ৩০ দিনের গড় আমদানি মূল্যের ওপর করা হয়েছিল। আন্তর্জাতিক বাজারে আজ যেটা বাড়ছে সেটা আজ প্রভাবে ফেলছে, তা কিন্তু নয়।

আরও পড়ুন: মার্কিন কনস্যুলেটে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা

টিপু মুনশি বলেন, এজন্য আজ সিদ্ধান্ত হয়েছে, যেখানে এ (অবৈধ মজুত) প্রচেষ্টা করা হবে, সেখানেই আমরা হস্তক্ষেপ করবো। এমন না যে আজ দাম বাড়ার কারণে তারা দাম বাড়িয়েছেন, আসলে তারা আগের হিসাব ধরে বাড়ানোর চেষ্টা করছেন। আমরা সেটা বন্ধ করবো।

তিনি আরও বলেন, আমরা ক্রাইসিস মোকাবিলার জন্য টিসিবির মাধ্যমে এক কোটি মানুষকে ছয়টি পণ্য দেয়ার চেষ্টা করছি। এর কমপক্ষে চারটি পণ্য গ্রামাঞ্চলেও পাঠাবো। সেটার ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা শহরে ১৫ লাখ মানুষকে কীভাবে এ সেবা দেওয়া যায় এবং সেটার যেন অপব্যবহার না হয়, সে বিষয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন: তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মন্তব্য হাস্যকর

টিসিবির প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, এগ দেড়শ ট্রাক ছিল। সেখানে সাড়ে ৪০০ ট্রাক নিয়ে নেমেছি। প্রতিদিন বা রাতারাতি তো বাড়ানো সম্ভব নয়। পাশাপাশি আগামী রোজা সামনে রেখে এক কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়ার ব্যবস্থা করেছি। মেশিন চাপলেই যে চলে আসবে, তা তো নয়। আমরা ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করছি। আলোচনা হয়েছে, প্রয়োজনে আমরা আরও ব্যবস্থা নেবো। পুরো বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি, যা করণীয় করবো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা