বাণিজ্য

করোনা: নতুন ব্যবসায়ীরা পথে বসেছেন

নিউজ ডেস্ক:

বাংলাদেশে করোনাভাইরাসের প্রভাবে গত প্রায় চার মাস ধরে কার্যত নতুন পুরনো সব উদ্যোক্তারাই ঝুঁকির মুখে পড়েছেন, তবে এর মধ্যে যারা একেবারেই নতুন করে শুরু করেছিলেন তাদের কার্যত পথে বসার উপক্রম হয়েছে।

এদের মধ্যে কেউ কৃষি খামার করেছেন আবার কেউ বা শুধু গরুর খামার। আবার রয়েছে বুটিক বা ফ্যাশন হাউজ কিংবা জুতোর কারখানা। কেউবা দেশী ঐতিহ্যবাহী খাবারের ব্যবসা।

বাংলাদেশে নতুন উদ্যোক্তার সংখ্যা আনুমানিক কত তার কোনো পরিসংখ্যান পাওয়া যায়না। তবে দেশের শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশের প্রায় ২৭ লাখ বেকার আছে এবং এ বেকারদের মধ্যে ৩৯ ভাগই মোটামুটি শিক্ষিত বেকার।

এসব বেকারদের মধ্যে একদল উদ্যমী যেমন নিজেরা কিছু করার চেষ্টা থেকে উদ্যোগ নিয়েছিলেন তেমনি আবার তরুণদের অনেকে নিজের অন্য ব্যবসার পাশাপাশিও নতুন কিছু করার চেষ্টা করেছেন, বিনিয়োগ করেছে অর্থ।

তবে শুধু এসব নতুন উদ্যোক্তারাই নন, মূলত করোনা ভাইরাসের জের ধরে সাধারণ ছুটি কিংবা লক ডাউন ছাড়া বাজারে ক্রেতার উপস্থিতি না থাকা, দোকান পাট বন্ধ থাকাসহ নানা কারণে নতুন পুরনো সব উদ্যোক্তারাই সংকটে পড়েছেন।

শুধু মাছ চাষ এবং সবজির খামার যারা করেছিলেন তারা একটু ভালো দাম পাচ্ছেন কারণ খোলা বাজারের পাশাপাশি অনলাইনের মাধ্যমে এসবের বিক্রি বেড়েছে কিছুটা।

তবে উৎসবকেন্দ্রীক পোশাক উদ্যোক্তারাও অনেকে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন গত পহেলা বৈশাখ ও ঈদে ব্যবসা না হওয়ার কারণে।

সামনের ঈদেও কতটা ব্যবসা হবে তা নিয়ে নিশ্চয়তা না থাকায় নতুন করে কাজ হাতে নেননি বহু উদ্যোক্তা।

উইমেন এন্টারপ্রেনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইতোমধ্যেই জানিয়েছে তাদের কয়েক লাখ নারী উদ্যোক্তা বিপর্যস্ত হয়ে পড়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা