বাড়ল, সোনার, দাম, প্রতি, ভরি, ৭০, হাজার, টাকা,
বাণিজ্য

আরও বাড়ল সোনার দাম!

নিজস্ব প্রতিবেদক:

দেশের বাজারে সোনার দাম সাধারণত ভরিতে এক হাজার থেকে দেড় হাজার টাকা হ্রাস-বৃদ্ধি করা হয়। তবে এবার একলাফে ৫ হাজার ৮২৫ টাকা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার (২২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

ফলে মঙ্গলবার (২৩ জুন) থেকে ভালো মানের প্রতি ভরি সোনা ৬৪ হাজার ৪২ টাকার পরিবর্তে ৬৯ হাজার ৮৬৭ টাকায় কিনতে হবে।

জুয়েলার্স সমিতি সোমবার (২২ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির বিষয়টি জানায়। এতে বলা হয়, করোনাভাইরাসের কারণে বিশ্ববাজারে সোনার দাম সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ফলে দেশের বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা টেলিকনফারেন্সের মাধ্যমে সোনা ও রুপার দাম পুনর্নির্ধারণ করেছেন।

দাম বাড়ায় মঙ্গলবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৬৯ হাজার ৮৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৬ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট ৫৭ হাজার ৯৭০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ৪৭ হাজার ৬৪৭ টাকায়। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে, ভরি ৯৩৩ টাকা।

সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৬৪ হাজার ৪২ টাকা, ২১ ক্যারেট ৬১ হাজার ৮১৯ টাকা, ১৮ ক্যারেট ৫৬ হাজার ৮০৪ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৪৪ হাজার ৩১ টাকায়। মঙ্গলবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেটে ৫ হাজার ৮২৫, ২১ ক্যারেটে ৪ হাজার ৮৯৯, ১৮ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৩ হাজার ৬১৬ টাকা বাড়ছে।

অবশ্য দেশের বাজারে সোনার দাম ভরিতে একলাফে এত বেশি বৃদ্ধি সাম্প্রতিক সময়ে হয়নি। ভরিতে ১ হাজার থেকে দেড় হাজার টাকার বেশি হ্রাস-বৃদ্ধি করা হয় না। সর্বশেষ ২৮ মে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। তখন বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৭১৯ মার্কিন ডলার। সোমবার রাত সোয়া নয়টায় সেটি বেড়ে হয় ১ হাজার ৭৫৭ ডলার। আউন্সপ্রতি ৩৮ ডলার বা ৩ হাজার ৬৯৮ টাকা বৃদ্ধির কারণে এক ভরিতেই ৫ হাজার ৮২৫ টাকা বাড়িয়ে দিয়েছেন দেশের ব্যবসায়ীরা।

এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বুলিয়ন মার্কেটে খাঁটি সোনার দাম হঠাৎ ৫৬ হাজার থেকে ৬২ হাজার টাকায় উঠে গেছে। তাই সোনার দাম এতটা বেড়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা