ভোজ্যতেল, চিনি ও ছোলার ভ্যাট প্রত্যাহার- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
বাণিজ্য

ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহার

সান নিউজ ডেস্ক : পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আরও পড়ুন:সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

বৃহস্পতিবার (১০ মার্চ) ভার্চুয়ালি অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য যেসব পণ্যের ওপর ভ্যাট ছিল সেগুলো তুলে নিয়েছি। সরকার থেকে যে সহযোগিতা প্রয়োজন সেটা পূর্ণ মাত্রায় করা হচ্ছে।

টিসিবি আমাদের সব সময় লাগে না বা প্রয়োজন সারা বছর থাকে না। মাঝে-মধ্যে প্রয়োজন দেখা দেয়। প্রয়োজন দেখা দিলে সরকারকে ফ্লেক্সিবল অবস্থায় থাকতে হয়। কারণ যখন যেটা প্রয়োজন দেখা দেয় তখন সেটা আনার ব্যবস্থা করতে পারে। তাই বলতে পারি সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার করছি। ইনশাল্লাহ আমরা কথা দিতে পারি।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ভোজ্যতেল, চিনি, ছোলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ভ্যাট তুলে নেওয়া হয়েছে। মূলত আমাদের রমজান মাসে যেসব পণ্য বেশি প্রয়োজন সেসব পণ্যের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। কারণ সবাই এগুলো ভোগ করে। ভোজ্যতেল সয়াবিনের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন:ইউক্রেনে ৬ হাজার রুশ সেনা নিহত

অর্থমন্ত্রী বলেন, আমরা টিসিবির জন্য জিনিসপত্র কিনতে যাচ্ছি। টিসিবি আমাদের অর্থনীতির ব্যাংকও। একদিকে আমাদের যেমন পণ্য দরকার, পণ্যের স্টক দরকার। তেমনি এ পণ্যগুলো যারা ব্যবহার করবে তাদের কাছে। সময় মতো এবং ন্যায্যমূল্যে পৌঁছানো দরকার। আমরা সে কাজটি করছি।

আরও পড়ুন:রুশ-ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু

প্রসঙ্গত, সয়াবিনের অনিয়ন্ত্রিত বাজার স্বাভাবিক করতে নতুন পথে হাঁটছে কর্তাব্যক্তিরা।

আরও পড়ুন:বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

বাণিজ্য মন্ত্রণালয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভ্যাট প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুরোধ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এনবিআর।

আরও পড়ুন:অসাধুচক্রের বিরুদ্ধে সোচ্চার সরকার

মন্ত্রণালয়ের চিঠি নিয়ে দফায় দফায় বৈঠক করেছে ভ্যাট বিভাগ। ভ্যাট প্রত্যাহার কিংবা কমিয়ে যেকোনো সময় নতুন এসআরও জারি করতে পারে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন:২৮ মার্চ সংসদ অধিবেশন শুরু

মঙ্গলবার (৮ মার্চ) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের ঊর্ধ্বতন (ভ্যাটনীতি) এক কর্মকর্তা।

আরও পড়ুন:ইউক্রেনের ৯৭৪ ট্যাংক ধ্বংস

গত ১ মার্চ এনবিআরকে এ বিষয়ে একটি চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম বরাবর চিঠিতে বলা হয়, ২০২০ সালের আগস্ট থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের দামের ঊর্ধমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা