বাণিজ্য

ফুলের কদর কমি গেছে বাহে

আমিরুল হক, নীলফামারী: ‘কোনোঠেও প্রেম ভালোবাসার উৎসব মোর চোখত পড়েনি, ক্যান করি মানষে ফুল কিনবে, করোনাত কারো মনত শান্তি নাই। এ্যালা স্কুল-কলেজও তো বন্ধ। তাই ফুলের কদরও কমি গেছে বাহে।’

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে নীলফামারীর ফুল ব্যবসায়ী জুবায়ের আলম এভাবে হতাশার কথা জানাচ্ছিলেন। অথচ প্রতি বছর এই দিনটির অপেক্ষায় থাকেন ফুল ব্যবাসায়ীরা। কিন্তু এবার মুখে হাসি নেই জেলার ফুল ব্যবসায়ীদের। সারাদিন এসব ফুলের দোকানগুলো ছিল ক্রেতাশূন্য। ফলে চরম লোকসানের আশঙ্কায় ফুল ব্যবসায়ীরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, নীলফামারী জেলায় ২০টির মতো ফুলের দোকান রয়েছে। এর মধ্যে নীলফামারী ও সৈয়দপুর শহরে রয়েছে ১৪টি। এসব দোকানে দেশি ও থাই গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, গ্ল্যাডিউলাস, জারবেরা ফুলের পসরা সাজিয়ে বসে আছে ব্যবসায়ীরা।

প্রতিটি দেশি গোলাপ ২০-৩০ টাকা, থাই গোলাপ ৪০-৫০ টাকা, গ্ল্যাডিউলাস ২০-২৫ টাকা, রজনীগন্ধা ১২-১৫ টাকা, জারবেরা ২৫-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিবছর বসন্ত ও ভালোবাসা দিবসে ফুলের চাহিদা বেড়ে যাওয়ায় প্রায় দ্বিগুণ।

কিন্তু এ বছর ফুলের দোকগুলোতে ক্রেতা তেমন চোখে পড়েনি। বেচা কেনা হয়নি তেমন। অনেক দোকনগুলোতে নানা রঙের সাজসাজ্জা দিয়ে ফুলের পসরা সাজিয়ে অলস সময় পার করছিলেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: চ্যালেঞ্জ দিলেন রেজা কিবরিয়া

পাপন ফুল বিতানের মালিক মবিনুল ইসলাম এ্যাপোলো জানান, এবার বেচাকেনা অনেক কম। সেটা আমরা আগেই আঁচ করতে পেরেছিলাম। তাই ফুল কম উঠিয়েছি। তবুও রেহাই হলো না। যেখানে গত বছর প্রতি দোকানদার এক থেকে দেড় লাখ টাকা করে ব্যবসা করেছি। সেখানে এবার অনেকর লাভের চেয়ে ক্ষতি হবে।

অস্থায়ী ফুল বিক্রেতা সুধীর কুমার বলেন, আগে ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব উপলক্ষে ফুল বিক্রি করে ভালোই লাভ হতো। তবে গত দুই বছর ধরে ব্যবসায় মন্দা। ভাবছিলাম এবার হয়তো ভালো লাভ হবে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও মানুষের আর্থিক অবস্থায় ভালো না থাকায় ক্রেতা আসছে না। মনে হচ্ছে অন্যান্য বছরের চেয়ে এবার লাভ আরো কম হবে।

আরও পড়ুন: দেশবিরোধী বিএনপিকে পরাস্ত করা হবে

নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা হোমায়রা মন্ডল জানান, নীলফামারীর মাটি ফুল চাষাবাদের জন্য উপযোগি। ইতিমধ্যে ফুলের ব্যবসায়ী ও আগ্রহী চাষীদের নিয়ে গাইবান্ধার বিভিন্ন ফুলের বাগান পরিদর্শন করা হয়েছে। এরপর ক্ষুদ্র আকারে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলায় ফুল চাষাবাদ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ফুল চাষাবাদে উদ্যোক্তা তৈরিতে সকল ধরনের সুযোগ-সুবিধা দিতে কৃষি বিভাগ বিভিন্ন প্রকল্প হাতে নেবে। এতে ফুলের স্থানীয় ব্যবসায়ীদের বাইরে থেকে আমদানী নির্ভরতা কমবে। এখানকার ফুল রপ্তানি হবে দেশের বিভিন্ন জেলাগুলোতে। ফলে ফুল চাষী ও ব্যবসায়ী উভয়ে ক্ষতি পুশিয়ে লাভের মুখ দেখবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা