সবজির বাজার (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

শীতে সবজির বাজার গরম

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহ ব‍্যবধানে বেড়েছে সবজির দাম। এছাড়া লাগামহীন ভোজ‍্য তেল আরও উত্তাপ ছড়াচ্ছে বাজারে। তবে দাম বৃদ্ধির মহড়ায় ভোক্তাদের স্বস্থি দেবে মুরগি, আলু ও পেয়াজ।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে এসব চিত্র দেখা যায়।

এদিকে বাজারে প্রতিকেজি সবজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। অধিকাংশ সবজির দাম ৪০ টাকার বেশি। প্রতি পিস মাঝারি আকারের ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকাইয়, বাঁধাকপি ৩০-৩৫ টাকা।

এছাড়া শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা। প্রতি কেজি করলার দাম ৭০ থেকে ৮০ টাকা, বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। শসা ৬০ টাকা, পেঁপে ৪০, গাজর ৪০ টাকা, টমেটো ৩৫ থেকে ৪৫ টাকা, মুলা ৩০ থেকে ৪০ টাকা, শালগম ৩০ থেকে ৪০ টাকা কেজি।

বাজারে লাগামহীন সয়াবিন তেলের দামও বেড়েছে। প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১৫৫ টাকা, পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৭৮৫ থেকে ৮০০ টাকায়। বোতলজাত বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা, খোলা পাম অয়েল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৩৫-১৩৮, পাম অয়েল সুপার বিক্রি হচ্ছে ১৩৮ থেকে ১৪২ টাকা লিটার।

অন্যদিকে কেজি প্রতি ১০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। সোনালী মুরগি ২৬০ থেকে ২৮০ টাকা, লেয়ার ২২০ থেকে ২২৫ ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪৯০ থেকে ৫৩০ টাকা দরে।

আরও পড়ুন: শুক্রবার রাজধানীর যেসব শপিংমল বন্ধ

কেজিতে ৩ টাকা কমে ১৫ টাকায় বিক্রি হচ্ছে আলু, দেশি পেঁয়াজ ২০-২০ টাকা, আমদানি করা পেঁয়াজ ৪০-৫০ টাকা, দেশি রসুন ৫০-৬০ টাকা, আমদানি করা রসুন ১০০ থেকে ১১০ টাকা, দেশি আদা ৮০ থেকে ১২০ টাকা, শুকনো মরিচ ১৫০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা