বাণিজ্য

সৈয়দপুরে সততা সঞ্চয় ও ঋণদান সমিতির নামে প্রতারণা

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে সততা সঞ্চয় ও ঋণদান সমিতির নামে গ্রাহকদের হয়রানিসহ অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগীরা। রোববার (৩০ জানুয়ারি) ভুক্তভোগীর পক্ষে এই আবেদন করেন খন্দকার জুলফিকার আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, শহরের মুন্সিপাড়া (কর্ণেল তাহের সড়ক) এলাকার বাসিন্দা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা মোস্তফা হাওলাদার উপজেলা সমবায় সমিতি থেকে নিবন্ধন নিয়ে নিজের বাড়িতে সততা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। যার রেজি নং ০২২/২০১৪ । এই প্রতিষ্ঠান দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে সঞ্চয় ও ঋণদান কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন:

প্রতিষ্ঠানটি শুরু থেকেই গ্রাহকদের ঋণসহ নানা প্রলোভনের ফাঁদে ফেলছে সাধারণ মানুষকে। এ খপ্পরে পড়ে অন্তত ২শ’ নিন্ম আয়ের মানুষ তাদের শেষ সঞ্চয় টুকু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। অথচ তিনি দিনে দিনে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। নিজ এবং তাঁর আত্মীয়দের নামে করেছেন অনেক সম্পত্তি।

সাম্প্রতি তিনি উত্তরা ইপিজেডের বাবুরহাট এলাকায় ১০ শতক জমির উপর নির্মাণ করেছেন পাঁচতলা বাড়ি। যার বর্তমান মূল্য হবে প্রায় পাঁচ কোটি টাকা। এছাড়া অনেক গ্রাহক ঋণ নিয়ে খেলাপি হলে তাঁর কাছে থাকা ওই গ্রাহকের স্বাক্ষরিত সাদা নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ইচ্ছেমত টাকার পরিমাণ বসিয়ে করেছেন মিথ্যা মামলা।

আরও পড়ুন:

তিনি এ সমবায় সমিতির আড়ালে করছেন রমরমা সুদের ব্যবসা। তাঁর বাড়ির কাজের লোক ও বড় বোনকে দিয়ে এ সুদের ব্যবসা পরিচালনা করেন। এছাড়া তিনি কমিশনভিত্তিতে ক্যাডার বাহিনী নিয়োগ দিয়েছেন। কোন গ্রাহক ওভার ডিউ বা ঋণ পরিশোধে করতে অপরাগতা প্রকাশ করলে, ক্যাডার বাহিনী ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায় করেন।

ভুক্তভোগী খন্দকার জুলফিকার আলী জানান, সমিতির শুরুতেই আমি এ প্রতিষ্ঠানে মাঠ কর্মকর্তা হিসেবে যোগদান করি। এসময় প্রতিষ্ঠানের পরিধি বৃদ্ধির লক্ষ্যে শর্তসাপেক্ষে ফেরতযোগ্য তিন লাখ টাকা জামানত হিসেবে নেওয়া হয়। এই টাকা মোস্তফা হাওলাদার সৈয়দপুর শাখার ঢাকা ব্যাংকের নিজের একাউন্টে জমা দিতে বলেন। পর্যায়ক্রমে আমার কয়েকটি পদোন্নতি হয়ে আমি সর্বশেষ শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করি। পরে বিভিন্ন অজুহাতে আমাকে তিনি চাকুরিচ্যুত করেন। কিন্তু বকেয়া বেতন-ভাতাসহ ফেরতযোগ্য জামানতের তিন লাখ টাকা দিতে গড়িমসি করছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা