ব্যাংকের, ভালো, গ্রাহকরা, পাবেন, না, আগের, মতো, ছাড়,
বাণিজ্য

ব্যাংকের ‘ভালো’ গ্রাহকদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক:

ব্যাংকের ‘ভালো’ গ্রাহকরা আগের মতো আর পাবেন না ১০ শতাংশ ছাড়। টাকার পরিবর্তে পাবেন পুরস্কার, সম্মাননাসহ আরও নানা স্বীকৃতি। তাদেরকে কেন্দ্রীয় ঋণ তথ্য ব্যুরোতে (সিআইবি) আলাদাভাবে চিহ্নিত করা হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

তবে ঋণ পুনঃতফসিল বা পুনর্গঠনের এক বছর পর এই ভালো গ্রাহক হওয়ার সুযোগ মিলবে।

বাংলাদেশ ব্যাংকের র্কমকর্তারা বলছেন, সুদ হার ৯ শতাংশ করার পর সুদ ফেরত দেয়ার নির্দেশনা অযৌক্তিক। এতে ব্যাংকগুলোর আয়ে চাপ পড়বে। এজন্য টাকার বদলে ভালো গ্রাহকদের সম্মান দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। কোনো গ্রাহক যৌক্তিক কারণে একবার খেলাপি হতেই পারেন। এজন্য তাদেরও সুযোগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগের নির্দেশনা অনুযায়ী, প্রতিবছর সেপ্টেম্বর মাস শেষে বিগত ১২ মাসের ভালো ঋণ গ্রহীতার থেকে আদায়কৃত সুদ থেকে ১০ শতাংশ ফেরত প্রদান করতে হতো। এখন ঋণের সুদ হার ৯ শতাংশ সর্বোচ্চ নির্ধারণ হওয়ায় সিদ্ধান্ত হয়েছে যে, কোনো গ্রাহক ভালো ঋণ গ্রহীতা হিসেবে বিবেচিত হলে তিনি গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুদ ফেরত প্রাপ্য হবেন। তবে, ব্যাংকগুলোকে ভালো ঋণ গ্রহীতা চিহ্নিতকরণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

এজন্য বাংলাদেশ ব্যাংক বলছে, ভালো গ্রাহক হতে হলে পুরো এক বছর কোনো গ্রাহকের ঋণ অশ্রেণিকৃত অবস্থায় থাকতে হবে। ১২ মাসের কিস্তি সময়মতো ফেরত দিতে হবে। ঋণের যেসব শর্ত, তা যথাযথভাবে পালন করতে হবে।

যৌক্তিক কারণে কোনো গ্রাহকের ঋন পুনঃতফসিল বা পুনর্গঠন করা হলেও তাকে ভালো গ্রাহক হিসেবে চিহ্নিত করা যাবে। তবে একবছর তাকে নিয়মিত কিস্তি পরিশোধ করে অশ্রেণিকৃত থাকতে হবে। ঋণের যথাযথ ব্যবহার করতে হবে।

এমন ভালো গ্রাহকদের ঋণের তথ্য সিআইবিতে ভালো গ্রাহক হিসেবে জমা দিতে হবে। তিন বছর বা এর বেশি সময় ধরে কেউ ভালো গ্রাহক হলে তাদের ছবি, গ্রাহক পরিচিতি সমন্বয়ে ব্যাংক বিশেষ বুকলেট ও ম্যাগাজিন প্রকাশ করতে পারবে। ব্যাংক বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে ভালো গ্রাহকদের পুরস্কার প্রদান করে তাদেরকে সম্মাননা জানানোর ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা