বাণিজ্য

আবারও বেড়েছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক:

আবারও বাড়ল পেঁয়াজের দাম। চলতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন বাজারে দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা করে।

রোজার ঈদের পর পেঁয়াজের দাম কমতে শুরু করেছিল। এতে গত সপ্তাহে আমদানি করা পেঁয়াজের কেজি ২৫ টাকা এবং দেশি পেঁয়াজের কেজি ৪০ টাকায় নেমে আসলেও বর্তমানে দাম বেড়েছে ১০ টাকারও বেশি।

চলতি সপ্তাহে দাম বেড়ে খুচরা বাজারে দেশি পেঁয়াজের কেজি ৫০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ কেজি ৩৫ টাকা হয়েছে।

ব্যবসায়ীদের মতে, মহামারি করোনাভাইরাসের কারণে ঢাকার বিভিন্ন এলাকা লকডাউন করা হচ্ছে এমন গুঞ্জনে চলতি সপ্তাহে হঠাৎ করেই দেশি পেঁয়াজের দাম বাড়তে শুরু করে।

তবে আমদানি করা পেঁয়াজের দাম শুক্রবার ও শনিবার কিছুটা কমে। কিন্তু মঙ্গলবার থেকে আমদানি করা পেঁয়াজের দামও বেড়ে গেছে।

বৃহস্পতিবার ১৮ জুন বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা দেশি পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৪৫ থেকে ৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৪৫ টাকা। আর আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা, যা গত শনিবার ছিল ২৫ থেকে ৩০ টাকা।

দেশি পেঁয়াজের পাশাপাশি আমদানি করা পেঁয়াজের দাম বাড়ার চিত্র উঠে এসেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনেও।

টিসিবি জানিয়েছে, এক সপ্তাহে আমদানি করা পেঁয়াজের দাম ৭ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে।

মূল্য বৃদ্ধির বিষয়ে কারওয়ান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আলম পাটওয়ারী বলেন, 'গত সপ্তাহে হঠাৎ করে দেশি পেঁয়াজের দাম বাড়ে। দু'দিন ধরে আমদানি করা পেঁয়াজের দামও বাড়তি। পরিস্থিতি যা তাতে মনে হচ্ছে পেঁয়াজের দাম আরও বাড়বে। কারণ, দেশি পেঁয়াজ বেশির ভাগ মজুতে চলে গেছে।'

পান্থপথের বৌ বাজারের ব্যবসায়ী জহির বলেন, বুধবার শ্যামবাজার থেকে পেঁয়াজ এনেছি। দেশি ও আমদানি উভয় ধরনের পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে।

মিরপুরের ব্যবসায়ী কুদরত আলী বলেন, বাজারে দেশি পেঁয়াজের চাহিদা বেশি। চাহিদার তুলনায় দেশি পেঁয়াজের সরবরাহ তুলনামূলক কম। আমাদের ধারণা এ কারণে দেশি পেঁয়াজের দাম বেড়েছে। আর দেশি পেঁয়াজের দাম বাড়ায় এখন আমদানি করা পেঁয়াজের দামও বাড়ছে।

দেশে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়লে মার্চের দ্বিতীয় সপ্তাহে বেড়ে যায় পেঁয়াজের দাম। ৪০ টাকার পেঁয়াজ এক লাফে ৮০ টাকায় উঠে যায়।

এ পরিস্থিতিতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মাঠে নামে ভোক্তা অধিদফতর ও RAB। পেঁয়াজের বাজারে চলে একের পর এক অভিযান। এতে আবারও কয়েক দফায় দাম কমে পেঁয়াজের কেজি ৩০ টাকায় নেমে আসে।

তবে রোজার আগে আবারও অস্থির হয়ে উঠে পেঁয়াজের বাজার। কয়েক দফা দাম বেড়ে রোজার শুরুতে পেঁয়াজের কেজি ৫৫ টাকায় পৌছে যায়।

এরপর রোজার মাঝামাঝি সময়ে পেঁয়াজের দাম কিছুটা কমে ৪৫ টাকায় নেমে আসে। এ পরিস্থিতে ঈদের আগে আবার দাম বেড়ে ৫০ থেকে ৫৫ টাকা হয় পেঁয়াজের কেজি।

তবে ঈদের পর দাম কমে পেঁয়াজের কেজি আবার ৪০ টাকায় নেমে আসে। এখন আবার পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা