বাণিজ্য

সহস্রাধিক রোহিঙ্গা পরিবারের পাশে হোপ’৮৭ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার (১৯ জানুয়ারি) হোপ’৮৭ বাংলাদেশ সুবিধাবঞ্চিত সাড়ে তিন হাজারেরও বেশি রোহিঙ্গা পরিবারের সাহায্যের জন্য কক্সবাজারের উখিয়ায় ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা স্বাস্থ্য পোস্ট ক্যাম্প চালু করেছে। জেডএফ হিলফট এবং ইউ ফাউন্ডেশন, হোপ’ ৮৭ বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে দাতাসংস্থা হিসেবে কাজ করছে।

প্রায় ১০০০ জন কমিউনিটি সদস্যদের সাথে হোপ’৮৭ বাংলাদেশ তাদের স্বাস্থ্য পোস্টে রোহিঙ্গা পরিবারের স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা প্রদান করছে। স্বাস্থ্য পোস্টে যে সুবিধাগুলি প্রদান করা হচ্ছে তা হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ, পরিবার পরিকল্পনার পরামর্শ, শিশুর যত্ন, গর্ভাবস্থা, স্বাস্থ্যবিধি, পুষ্টি, বুকের দুধ খাওয়ানো ইত্যাদি। এছাড়াও হোপ’৮৭ কমিউনিটি টিম প্রতিদিন ডাক্তারদের দ্বারা রোহিঙ্গা পরিবারদের ভিজিট প্রদান করছে। অসংক্রামক রোগের চিকিৎসা সুবিধাও রয়েছে স্বাস্থ্য পোস্টে।

হোপ’৮৭ বাংলাদেশের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার এস এম নাজমুস সাকিব এবং যুব প্রতিনিধি ফায়েদ করিম কক্সবাজারের উখিয়ায় হেলথ পোস্ট পরিদর্শন করেছে। একজন স্বাস্থ্যকর্মী রোহিঙ্গা ক্যাম্পের কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করেছেন এবং বলেছেন যে, ‘রোহিঙ্গা জনগণ অনেক বিষয়ে কুসংস্কারাচ্ছন্ন এবং ইতিবাচক পরিবর্তনগুলি গ্রহণ করতে ইচ্ছুক নয়। হেলথ পোস্ট ক্যাম্পে সুবিধাবঞ্চিত পরিবারগুলো স্বাস্থ্য সুবিধা পাচ্ছে।’

হোপ’৮৭ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. রেজাউল করিম রোহিঙ্গা ক্যাম্প সম্পর্কে বলেন, ‘আমরা আমাদের দাতা সংস্থাগুলোর সহযোগিতায় তাদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কার্যকর কাউন্সেলিং সেশন প্রদানের লক্ষ্যে কাজ করছি যাতে তারা সকল কুসংস্কার দূর করে পরিবার পরিকল্পনা সম্পর্কে অবগত হয়।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা