বাণিজ্য

জীবনের সুরক্ষায় গ্রামীণফোনের দৃঢ় পদক্ষেপ

বিজ্ঞপ্তি: মানুষের সুরক্ষা নিশ্চিতে দায়িত্বশীলভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘ডিস্ট্রিবিউশন হাউজ ফিল্ড ফোর্সের জন্য আত্মরক্ষামূলক মোটরবাইক প্রশিক্ষণ’ কর্মসূচি চালু করেছে গ্রামীণফোন। বিডিমোটরসাইক্লিস্টের সহযোগিতায় এ কর্মসূচিটি ডিজাইন করেছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক মানসম্পন্ন এ প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য তিনটি ধাপে ৬৫টি সেশনে দুই হাজারেরও বেশি সেলস এক্সিকিউটিভ ও সুপারভাইজারদের মোটরবাইক চালানোর কৌশল, দক্ষতা ও সড়ক নিরাপত্তার ক্ষেত্রে দায়িত্ব নিয়ে প্রশিক্ষণ প্রদান। প্রশিক্ষণ প্রদানকালীন সময়ে সকল স্বাস্থ্যবিধি মেনে চলা হবে।

এ নিয়ে গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) সৈয়দ তানভির হোসেন বলেন, ‘সামগ্রিক ইকোসিস্টেমের জন্য দায়িত্বশীল উপায়ে আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় বিশ্বাসী। মাঠকর্মীরা আমাদের ব্যবসার খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাই, তারা যখন বাইক চালান, তখন এর সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি থেকে তাদের সুরক্ষায় আমাদের দায়িত্ব রয়েছে বলে আমরা মনে করি। সড়ক নিরাপত্তার ক্ষেত্রে নানা সমস্যা, দুর্ঘটনা ও মূল্যবান জীবনের ক্ষতি সংশ্লিষ্ট ক্রমবর্ধমান ঘটনা আমাদের বিচলিত করে। আর তাই, জনসচেতনতা তৈরিতে আমাদের কাজ করতে হবে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে রাইডারদের অত্যাধুনিক প্রশিক্ষণ দিতে হবে। বিডিমোটরসাইক্লিস্টের সাথে পার্টনারশিপে আমরা আমাদের সকল ফিল্ড ফোর্স সদস্যকে প্রশিক্ষণ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে সবার জন্য সুরক্ষা নিশ্চিতে আমরা আরও বড় পরিসরে খাত সংশ্লিষ্ট অন্যান্যদের সাথে কাজ করবো।’

এ প্রোগ্রামের পরিকল্পনা অনুযায়ী, গ্রামীণফোনের মার্কেট অপারেশন্সে ১৭০৭টি বাইক ব্যবহৃত হচ্ছে। দেশের নয়টি গুরুত্বপূর্ণ অঞ্চলে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত এ ট্রেনিং প্রোগ্রামটি চলবে। ভ্যালু চ্যাইনের সাথে সম্পৃক্ত সবার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে একটি উন্নত কর্মপরিবেশ বজায় রাখতে সচেষ্ট রয়েছে গ্রামীণফোন। দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমের সাথে সামঞ্জস্য রেখে এ প্রোগ্রামের মাধ্যমে গ্রামীণফোন সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরি করতে পারবে বলে প্রত্যাশা করা যাচ্ছে, যা দক্ষতা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সমাজের ক্ষমতায়নে ভূমিকা রাখবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা