বাণিজ্য

বাংলাদেশের সফলতার মূল কারিগর যুব সমাজ

নিজস্ব প্রতিবেদক: আজকের বাংলাদেশের যে অগ্রগতি ও উন্নয়ন, এই সফলতার মূল কারিগর এ দেশের যুব সমাজ। তাদের উদ্যমী নিবেদনে ব্যবসা-বাণিজ্য আর অর্থনীতিতে গতি এসেছে।

এফবিসিসিআই আয়োজিত ১৬দিন ব্যাপী ‘বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব’ এর ১৫তম দিনে এসব কথা বলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেমে তরুণ সমাজকে উজ্জীবিত করতে বিশেষ ভূমিকা রেখেছে এদেশের ব্যান্ড শিল্পীরা। ঐতিহাসিক সুবর্নজয়ন্তী এবং বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামীর বাংলাদেশের কান্ডারি তরুণদের জন্য উৎসবের উপলক্ষ এনে দেওয়ায় তিনি এফবিসিসিআইকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, সাড়ে তিন বছরের দেশ শাসনের যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশকে সঠিক পথে নিয়ে গেছেন বঙ্গবন্ধু । তিনি বেঁচে থাকলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আরো বেগবান হতো। তবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ হচ্ছে।

স্বাগত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ স্বাধীন না বাঙালীরা উদ্যোক্তা হতে পারতো না। বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আজকের ব্যবসায়ীক সফলতা, অর্থনৈতিক উন্নতি সম্ভব হয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই বিজয়ের ৫০ বছরে মহোৎসবের আয়োজন করেছে এফবিসিসিআই।

রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব’ এর ১৫তম দিনের আয়োজন ছিলো ব্যান্ড সংগীত। বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ব্যান্ড সংগীত পরিবেশন করে জনপ্রিয় বিভিন্ন ব্যান্ডদল।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা