বাণিজ্য

‘গ্ল্যাড জেনারেটর’ একটি দেশীয় পণ্যের উত্থান

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে নতুন প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে গ্ল্যাড জেনারেটর। দেশপ্রেমের সাক্ষ্য হিসেবে ‘বাংলাদেশ’ শব্দের মাঝের চার অক্ষর থেকে ‘গ্ল্যাড’ নামকরণ করা হয়েছে। জেনারেটরের জন্য বিশ্ববাজারে বাংলাদেশ যাতে বিশেষ স্বীকৃতি অর্জন করতে পারে জেনারেটরটি সেভাবে ডিজাইন করা হয়েছে। ১৯৯৫ সাল থেকে দেশের জেনারেটর শিল্পে অগ্রণী প্রতিষ্ঠান ইপিজিএল। ২০১৫ সাল থেকে গ্ল্যাড জেনারেটর উৎপাদন করা হচ্ছে। বর্তমানে, কারখানাটির বছরে ২০ কিলোভোল্ট অ্যাম্পিয়ার থেকে ১,০০০ কিলোভোল্ট অ্যাম্পিয়ার পর্যন্ত বিভিন্ন পরিসরের ৩শ’ জেনারেটর অ্যাসেম্বেল করার সক্ষমতা রয়েছে।

বর্তমানে, দেশের বেশ বড় কয়েকটি প্রকল্প, যেমন- পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পাওয়ার প্ল্যান্ট, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মিরসরাই ইকোনোমিক জোন, জাতিসংঘের মিশন ও উল্লেখযোগ্য রিয়েল এস্টেট, সম্মুখসারির ফার্মাসিউটিক্যাল কোম্পানি, বৃহৎ তৈরি পোশাক শিল্প কারখানা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ শিল্পে গ্ল্যাড জেনারেটর ব্যবহৃত হচ্ছে।

গ্ল্যাড একটি অত্যাধুনিক ডিজেল জেনারেটর ব্র্যান্ড, যাতে রয়েছে বিখ্যাত পারকিন্স ইঞ্জিন, স্ট্যামফোর্ড/লিরয়-সোমার অল্টারনেটর এবং উডওয়ার্ড, ডিপ সি ও কমঅ্যাপের মতো খ্যাতনামা কন্ট্রোলার। এনার্জিপ্যাক বাংলাদেশে পারকিন্স ইঞ্জিনের একমাত্র পরিবেশক। এনার্জিপ্যাক এক্ষেত্রে ২৪/৭ পরিষেবা ব্যবস্থা ও সার্বক্ষণিক উন্নত সেবা নিশ্চিত করছে৷ প্রতিযোগিতামূলক বাজারদরে উচ্চ মানসম্পন্ন জেনারেটর সরবরাহের সক্ষমতা রাখে এনার্জিপ্যাক।

গ্ল্যাডের পেছনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে অন্যতম এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশীদ। তিনি ‘গ্ল্যাড’ -এর সাফল্য এবং দেশকে প্রতিনিধিত্ব করতে আন্তর্জাতিক বাজারে গ্ল্যাড রপ্তানির স্বপ্ন পূরণ নিয়ে তার গর্বের কথা প্রকাশ করেন। বাংলাদেশের সাথে গ্ল্যাড জেনারেটরের সম্পৃক্ততার কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশ এ বছর স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছে। সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার বঙ্গবন্ধুর স্বপ্নের সাথে নিজেদের যুক্ত করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশকে সামনে এগিয়ে নেয়ার লক্ষ্যে গৃহীত একাধিক প্রকল্পের উন্নয়নে ইপিজিএল সক্রিয়ভাবে অবদান রাখছে।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা