বাণিজ্য

নিজস্ব স্বকীয়তায় রচিত লোকসংগীত বাংলাগানকে সমৃদ্ধ করেছে

নিজস্ব প্রতিবেদক: লোকসংগীত বাংলাদেশের নিজস্ব সংগীত। গ্রাম বাংলার মানুষের জীবনের সুখ-দুঃখের কথা ফুটে ওঠে এই সংগীতের মাধ্যমে। নিজস্ব স্বকীয়তায় রচিত অঞ্চলভিত্তিক গান ভাওয়াইয়া, ভাটিয়ালী, পল্লীগীতি, গম্ভীরা, ইত্যাদি একেকটি লোক সংগীত ঐ অঞ্চলের মানুষের জীবন যাত্রা, সংস্কৃতি এবং প্রকৃতির রূপ সৌন্দর্য্যকে ফুটিয়ে তোলে লোকগীতি, লোকবাদ্য এবং লোকনৃত্যের মাধ্যমে।

এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব’ এর ১২তম দিনের অনুষ্ঠানে এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে লাল সবুজের মহোৎসবে, রবিবারের আয়োজন ছিলো লোকসংগীত উৎসব। সভাপতির বক্তব্যে মো. জসিম উদ্দিন শ্রদ্ধার সাথে ফকির লালন শাহ, আব্বাস উদ্দিন, হাসন রাজা, আব্দুল আলীমসহ বিশিষ্ট লোকসংগীত শিল্পীদের স্মরণ করেন। তিনি বলেন, এসব বিখ্যাত গুণী শিল্পীরা বাংলা গানকে সমৃদ্ধ করেছেন ।

রোববারের (১২ ডিসেম্বর) আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম এ মান্নান, এমপি। সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মহোৎসব আয়োজনের জন্য এফবিসিসিআইকে ধন্যবাদ জানান পরিকল্পনামন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেন, বঙ্গবন্ধু হচ্ছেন বিশ্বের একমাত্র নেতা, যিনি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হওয়ার আগেই বাংলাদেশের মানুষ যার কথা শুনতেন। আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সেরাদের সেরা নেতা। তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন অপার সম্ভাবনার দেশ। বঙ্গবন্ধুর বাংলাদেশ শুধু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ।

সম্মানিত অতিথির বক্তব্যে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, ৫০ বছর আগে ঢাকা থেকে চট্টগ্রাম যেতাম, তখন দুই বার নদী পার হতে হতো। কিন্তু বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিলো। সেই স্বপ্নকে ধারণ করেই বাংলাদেশকে স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী ১০ বছরে ৪০ বছরের উন্নয়ন করেছেন। সবার সম্মিলিত উদ্যোগে নিশ্চিতভাবেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে, পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব’ এর ১৩তম দিন সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নৃত্য উৎসব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা