বাণিজ্য

হিরো বাইক মেলার গাড়ি হস্তান্তর

বিজ্ঞপ্তি: দেশব্যাপী গ্রাহকদের মাঝে বিশাল আলোড়ন সৃষ্টি করেছে ‘হিরো বাইক মেলা’ যেখানে নভেম্বর মাস জুড়ে মোটরসাইকেল কিনে লটারির মাধ্যমে গাড়ি জেতার সুযোগ ছিল।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ পঞ্চম সপ্তাহের বিজয়ী বি এম ওসমান গনি এর হাতে পুরুষ্কার হিসেবে নতুন TATA Indigo প্রাইভেট কার হন্তান্তর করেন। সাথে আরো উপস্থিত ছিলেন, এইচ এম সি এল নিলয় বাংলাদেশ লিমিটেড এর সি ও ও, জনাব নগেন্দ্র দুবেদি এবং নিলয় মটরস্ লিমিটেড এর সি এম ও জনাব আবু আসলাম। এছাড়াও স্থানীয় চ্যানেল পার্টনার ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

সংবাদ সম্মেলনে জনপ্রিয় টিভি ও প্রেস মিডিয়ার উপস্থিতিতে র‌্যাফেল-ড্র এর মাধ্যমে ‘হিরো বাইক মেলা’ এর পঞ্চম সপ্তাহের ভাগ্যবান বিজয়ীকে নির্বাচিত করেন এফ বি সি সি আই এর সাবেক সভাপতি এবং নিটল নিলয় গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ।

একই সময়ে সম্পূর্ণ প্রোগ্রামটি লাইভ করা হয় হিরো বাংলাদেশ ফেসবুক পেইজ এর মাধ্যমে।

উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে র‌্যাফেল-ড্র এর মাধ্যমে ‘হিরো বাইক মেলা’ এর ষষ্ঠ সপ্তাহের ভাগ্যবান বিজয়ীকে নির্বাচিত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।

নতুন গাড়ি হাতে পেয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ওসমান গনি বলেন আমি প্রথমে ধন্যবাদ জানাই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তাদের এই ধরনের আয়োজন করার জন্য, বাইক কিনে গাড়ি জিতব এটা কখনো ভাবিনি, আমি খুবই আনন্দিত।

আবদুল মাতলুব আহমাদ, এফবিসিসিআই এর প্রাক্তন সভাপতি এবং নিটল নিলয় গ্রুপের সম্মানিত চেয়ারম্যান বলেন, হিরো মোটরসাইকেল আতীতেও গ্রাহকদের আস্থা অর্জন করেছে এবং ভবিষ্যতে তা অব্যহত থাকবে। আমি অত্যান্ত আনন্দিত পঞ্চম বিজয়ীর হাতে পুরুষ্কার তুলে দিতে পেরে, ‘হিরো বাইক মেলা’ বর্তমান বাজারে ব্যাপক সাড়া জাগিয়েছে। খুলনাবাসীর সাথে সুন্দর একটি সময় পার করতে পেরেছি আমার খুব ভালো লাগছে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা