বাণিজ্য

অ্যামচ্যাম সিএসআর এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো এনার্জিপ্যাক 

নিজস্ব প্রতিবেদক: ‘বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্সের ২৫ তম বর্ষপূর্তিতে’ সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে শীর্ষস্থানীয় জ্বালানি, শক্তি ও প্রকৌশল সেবাদাতা প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডকে (ইপিজিএল) ‘অ্যামচ্যাম সিএসআর এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

গত বছর বার্ষিক ইউএস ট্রেড শো’তে আমেরিকান চেম্বার অব কমার্স বাংলাদেশ (অ্যামচ্যাম) একটি সিএসআর জোন স্থাপন করে। যেখানে অ্যামচ্যামের সদস্য প্রতিষ্ঠানগুলো তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা বিষয়ক কর্মকাণ্ডগুলো প্রদর্শন করে। এ উদ্যোগটির সাফল্যের ধারাবাহিকতায়, দেশের মানুষ ও অংশীজনদের ওপর ইতিবাচক প্রভাব রাখার স্বীকৃতিস্বরূপ অ্যামচ্যাম তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে ’অ্যামচ্যাম সিএসআর এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। বাংলাদেশে দূষণমুক্ত জ্বালানি নিশ্চিতকরণের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার জন্য ধারাবাহিকভাবে কাজ করার মূল্যায়নস্বরূপ চলতি বছর এনার্জিপ্যাককে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ইপিজিএল’র চিফ স্ট্র্যাটেজি অফিসার নাওইদ রশিদ বলেন, ‘বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রো মেকানিক্যাল প্রতিষ্ঠান হিসেবে, ‘অ্যামচ্যাম সিএসআর এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়ে আমরা গর্বিত ও আনন্দিত। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চাহিদা পূরণে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। টেকসই উন্নয়নের পথকে সুগম করার লক্ষ্যে জ্বালানি বান্ধব ও দূষণমুক্ত জ্বালানি নিশ্চিত করতে আমরা ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন (এমপি) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান (এমপি)। এছাড়াও, অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা