বাণিজ্য

খুলনায় নতুন বার্জার এক্সপেরিয়েন্স জোন চালু

নিজস্ব প্রতিবেদক: বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) ওয়ান-স্টপ পেইন্টিং সল্যুশন প্রদানে খুলনায় নতুন বার্জার এক্সপেরিয়েন্স জোন উদ্বোধন করেছে। এর মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে নিজেদের সেবাকে আরও প্রসারিত করেছে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন ব্র্যান্ডটি।

খুলনার ৩৮৩, খান জাহান আলি রোড, ফেরিঘাট মোড়ে মুকুট হার্ডওয়্যারের অধীনে এ ফ্র্যাঞ্চাইজড আউটলেটটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বার্জারের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবীব চৌধুরী, ডিভিশনাল সেলস ম্যানেজার আতা ই মুনীর, প্রজেক্ট প্রোলিংকস ও বার্জার এক্সপেরিয়েন্স জোনের প্রধান সাব্বির আহমেদ, মার্কেটিংয়ের ক্যাটাগরি ম্যানেজার সাইদ শরীফ রাসেল এবং খুলনা সেলস’র ব্রাঞ্চ ম্যানেজার শাকিল এম হুমায়ুন।

এ উপলক্ষে বিপিবিএল’র সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবীব চৌধুরী বলেন, ‘খুলনা সবসময়ই প্রাণবন্ত ও উৎসবমুখর একটি শহর। আমরা আশাবাদী যে, শহরের কেন্দ্রস্থলে নতুন এ ফ্র্যাঞ্চাইজড আউটলেটটি উদ্বোধন করার মাধ্যমে এ শহরের মানুষের উৎসব ও উদযাপনে আমরা নতুন রঙ ও মাত্রা যোগ করতে পারব। এখন খুলনার মানুষেরা কোনো ঝামেলা ছাড়াই আসল ও সেরা পেইন্ট সল্যুশন সুবিধা উপভোগ করতে পারবেন।’

উল্লেখ্য, বার্জার এক্সপেরিয়েন্স জোনের মূল উদ্দেশ্য দেশজুড়ে আরও উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতাদের পেইন্ট সল্যুশন প্রদান করা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা