বাণিজ্য

ক্ষুদ্র উদ্যোক্তাদের ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেশের তরুণ, বিদেশ ফেরত কর্মী এবং করোনায় ক্ষতিগ্রস্ত ৩০ হাজার সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে।

বৃহস্পতিবার ( ১৮ নভেম্বর) এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবি জানিয়েছে, কর্মসংস্থান সৃষ্টি সহজতর করা এবং দুর্বল জনগোষ্ঠীকে মহামারির প্রভাব থেকে পুনরুদ্ধার করতে এ অর্থায়ন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক এ ঋণের টাকা নিয়ে দেশের বিতরণ করবে।

এডিবি’র দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান ও আর্থিক খাত বিশেষজ্ঞ ডংডং ঝ্যাং বলেছেন, ‘বাংলাদেশে কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদী কৌশলকে এডিবি শুরু থেকে সমর্থন করছে। তবে, করোনা মহামারির কারণে কর্মসংস্থানের চ্যালেঞ্জ আরও বেড়েছে। এজন্য ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সাহায্য করতে এবং দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করা হচ্ছে।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা