বাণিজ্য

এবার উধাও আলেশা মার্ট

নিজস্ব প্রতিবেদক: ইভ্যালি, ধামাকা, ই-অরেঞ্জ এর পর এবার একই পথে হাটলো আরেক জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট। প্রায় ৪৫ হাজার গ্রাহকের কয়েকশো কোটি টাকা নিয়ে উধাও হয়েছে প্রতিষ্ঠানটি।

জানা যায়, এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে তাদের প্রধান কার্যালয়সহ দুটি অফিস। পাওয়া যাচ্ছে না আলেশা মার্টের কোন কর্মকর্তা-কর্মচারীকেও।

এদিকে ভুক্তভোগীরা জানান, তাদের কাছ থেকে টাকা নেয়া হলেও সময় মতো দেয়া হয়নি পণ্য। এখন টাকা ফেরত চাইলে চেক ধরিয়ে দেয়া হয়েছে। কিন্তু একাউন্টে টাকা না থাকায় চেক প্রত্যাখ্যাত হয়েছে বার বার।

বনানীর কার্যালয়ে নোটিশ টানিয়ে গ্রাহকদের যোগাযোগ করতে বলা হয়েছে তেজগাঁওয়ের নাসরিন টাওয়ার অফিসে। অথচ সেখানেও কেউ নেই। এখন মামলা করার কথা ভাবছেন অনেকে। তবে, অনেক চেষ্টার পর মুঠোফোনে পাওয়া যায় আলেশা মার্টের চেয়ারম্যান মনজুর আলম সিকদারকে। তিনি এখনও আশ্বাস দিচ্ছেন টাকা ফেরত দেয়ার।

এক কলেজ ছাত্র আলেশা মার্টে একটি মোটরসাইকেল অর্ডার করেন । মোটরসাইকেল দিতে না পারায় টাকা ফেরত দিতে চেয়েছিল আলেশা মার্ট। সোমবার (১৫ নভেম্বর) বনানীর প্রধান কার্যালয়ে এসে অফিস বন্ধ পান। দিনভর বসে থেকেও কোন কর্মকর্তা-কর্মচারীর দেখা পাননি।

তার মত অনেকেই ফিরে গেছেন শুন্য হাতে। তাদের দাবি, আলেশা মার্ট কয়েক দফা চেক দিলেও অ্যাকাউন্টে টাকা না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এ অবস্থায় গ্রাহকের ভিড় বাড়লে প্রধান কার্যালয় বন্ধ করে দেয় আলেশা মার্ট।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে জমকালো আয়োজনে যাত্রা শুরু করে আলেশা মার্ট। চটকদার বিজ্ঞাপন আর নানা অফারে ক্রেতাদের আকৃষ্ট করে প্রতিষ্ঠানটি। জানা গেছে, প্রায় ৪৫ হাজার গ্রাহক ৪৫০ কোটি টাকা পাবে আলেশা মার্টের কাছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা