বাণিজ্য

রফতানি প্রণোদনায় যুক্ত হলো নতুন ৪ পণ্য

নৌশিন আহম্মেদ মনিরা: পণ্য রফতানিতে যোগ হলো আরো চারটি নতুন পণ্য। চলতি অর্থবছরে (২০২১-২২) এ নতুন চারটি পণ্য নগদ ৪ শতাংশ সহায়তার জন্য যুক্ত করেছে সরকার। এর ফলে চলতি অর্থবছরে নতুন চার পণ্যসহ মোট ৪৩টি পণ্য ও খাত রফতানি নগদ সহায়তা পাবে।

বুধবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে বিশেষায়িত অঞ্চলের সব ক্যাটাগরিভুক্ত প্রতিষ্ঠান দেশের বাইরে সংশ্লিষ্ট অন্যান্য পণ্য রফতানির ক্ষেত্রে ১ শতাংশ রফতানি প্রণোদনা পরিশোধের বিষয়েও পৃথক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি অর্থবছরে নতুন যে চারটি খাত বা পণ্য যোগ করা হয়েছে, তাদের ৪ শতাংশ হারে নগদ সহায়তা দেবে সরকার। এছাড়া বিশেষায়িত অঞ্চলে নতুন প্রজ্ঞাপনগুলো জারির ফলে রফতানিতে প্রণোদনা সহায়তাযোগ্য খাতের সংখ্যা দাঁড়ালো ৪৩টিতে। পণ্যগুলো হলো- দেশে উৎপাদিত চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল প্রোডাক্টস এবং সিমেন্ট শিট।

অপরদিকে চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল প্রোডাক্টস এবং সিমেন্ট শিট রফতানির ক্ষেত্রে রফতানি প্রণোদনা ও ডিউটি ড্র-ব্যাক বা শুল্ক বন্ড সুবিধা এক সঙ্গে পাবে না বলেও জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, এসব পণ্যে স্থানীয় মূল্য সংযোজনের হার ৩০ শতাংশের বেশি হতে হবে। সব ক্ষেত্রে রফতানি করা পণ্যের হ্যান্ডেলিং, মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ব্যয় এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিবহন এবং ফ্রেইট চার্জ পরিশোধজনিত ব্যয়ের বিপরীতে ডব্লিউটিও বিধি অনুযায়ী রফতানি প্রণোদনা দেওয়া হবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা