বাণিজ্য
রূপালী ব্যাংক

পদোন্নতি পেয়ে ডিএমডি হলেন দু’জন

প্রেস বিজ্ঞপ্তি: রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) থেকে পদোন্নতি পেয়ে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হলেন মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন। সরকার কর্তৃক পদোন্নতিপ্রাপ্ত হয়ে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন এই দুই ব্যাংকার।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার (১ নভেম্বর) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

তারা দু’জনেই ১৯৯৮ সালে বিআরসি’র মাধ্যমে সিনিয়র অফিসার পদে রূপালী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ২২ বছরের চাকরি জীবনে তারা রূপালী ব্যাংকের বিভিন্ন শাখা, স্থানীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. শওকত আলী খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি দেশ-বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

এদিকে খান ইকবাল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রী অর্জন করেন। তিনি জাপান, ইংল্যান্ড, তুরস্ক ও ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। ক্রীড়া ক্ষেত্রেও রয়েছে খান ইকবালের বিচরণ, তিনি বর্তমানে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি পিরোজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক।

অপরদিকে, মো. শওকত আলী খান টাঙ্গাইলের সখিপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা