কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক
বাণিজ্য

কৃষি পণ্য উন্নত বিশ্বে বাজারজাতকরণ করবো

নিজস্ব প্রতিবেদক: কৃষি এখন সামাজিক মর্যাদা পেয়েছে। এক সময় কৃষিকে তুচ্ছতাচ্ছিল্য করা হতো। এখন শিক্ষিত ছেলে-মেয়েরাও কৃষিতে আসছে। তাদেরকে নিয়ে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে আমরা কৃষি পণ্য উন্নত বিশ্বে বাজারজাতকরণ করবো বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

রোববার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশের ৫০ বছর কৃষির রূপান্তর ও অর্জন’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিআরআরআই এর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির, এসিআইএ এগ্রিকালচার এর প্রধান নির্বাহী এফ এইচ আনসারী, এফএ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রবার্ট ডি সিম্পসন, ইউএসএআইডির মিশন ডিরেক্টর ক্যাথরিন ডেবিস প্রমুখ।

কৃষি মন্ত্রী আরও বলেন, শুধু বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে না, বরং আমরা সারা বিশ্বে খাদ্য সরবরাহ করতে পারবো। আন্তর্জাতিক বাজারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। স্থানীয় প্রয়োজন মিটিয়েও আমাদের আন্তর্জাতিক বাজারে যেতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি করে কীভাবে বাণিজ্যিক কৃষিতে যাবো সেটা নিয়ে সরকার কাজ করছে।

এসিআইএ এগ্রিকালচার এর প্রধান নির্বাহী এফ এইচ আনসারী বলেন, স্বাধীনতার পর থেকে বেসরকারি খাত কৃষির উন্নয়নে সরকারের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছে। দেশে ৯৫ ভাগ হাইব্রিড ধান, ৯৬ ভাগ সবজি বীজ ও ৯৯ ভাগ পাট বীজ প্রাইভেট সেক্টর সরবরাহ করে আসছে। এছাড়া বাংলাদেশের কৃষি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে সারা বিশ্বে।

মূল প্রবন্ধ উপস্থাপন করে বিআরআরআই এর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির বলেন, গত ৫০ বছরে বাংলাদেশের কৃষিতে ঘটেছে বিশাল রূপান্তর। বিভিন্ন ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে প্রায় তিন থেকে চার গুণ। যার ফলে আজ আমরা বাণিজ্যিক কৃষির কথা ভাবছি। দেশের দক্ষিণাঞ্চলের বিশাল এলাকায় নদীর পানি ব্যবহারের মাধ্যমে ধানের আবাদ এলকা বৃদ্ধি করে ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণ করেও ২০৫০ সালে ৪৮ লক্ষ টন উদ্বৃত্ত খাদ্য উৎপাদন করা সম্ভব।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা