বাণিজ্য
১০ হাজার কোটি টাকা 

আবারও পুঁজি হারাল বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজার গেল সপ্তাহের মতই একদিন সূচক বৃদ্ধি আর চারদিন পতনের মধ্যদিয়ে অক্টোবরের তৃতীয় সপ্তাহ (১৭ থেকে ২১ অক্টোবর) পার করেছে। বিদায়ী এ সপ্তাহে সূচক পতনের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম এবং লেনদেনের পরিমাণ।

অর্থাৎ বিদায়ী সপ্তাহে সব কয়টি সূচকের নিম্নমুখী ধারা ছিল পুঁজিবাজারে। আর তাতে নতুন করে বিনিয়োগকারীদের পুঁজি কমেছে (বাজার মূলধন) ১০ হাজার কোটি টাকা।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক (ডিএসইএক্স) আগের সপ্তাহের চেয়ে ১৬৭ দশমিক ৪ পয়েন্ট কমে ৭ হাজার ৭৬ পয়েন্টে নেমেছে। এ সময় ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৪৯ পয়েন্ট কমে ১ হাজার ৫১৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে নেমেছে ২ হাজার ৬৯৯ পয়েন্টে।

এক সপ্তাহে ডিএসইতে ৩৮২ প্রতিষ্ঠানের মধ্যে ৩১ শেয়ারের দাম বেড়েছে। এছাড়া কমেছে ৩৩৮ আর অপরিবর্তিত রয়েছে ৯টির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩৮২ প্রতিষ্ঠানের মধ্যে ১২৪ শেয়ারের দাম বেড়েছিল। এছাড়া কমেছিল ২৩১, আর অপরিবর্তিত ছিল ২৩ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ১০ হাজার ২৬১ কোটি ৫৬ লাখ ৪২ হাজার ৪৫১ টাকা থেকে কমে ৫ লাখ ৬৯ হাজার ৮৫১ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৫৮৯ টাকায় অবস্থান করছে। যা এর আগের সপ্তাহে ছিল ৫ লাখ ৮০ হাজার ১১২ কোটি ৮১ লাখ ৩ হাজার ৪০ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে পাঁচ কার্যদিবসে মোট ৬ হাজার ৪৩ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৯৩৫ টাকা লেনদেন হয়। এর আগের সপ্তাহে মোট পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ হাজার ৬২ কোটি ১১ লাখ ৫৩ হাজার ১৫৩ টাকা । অর্থাৎ, আগের সপ্তাহের চেয়ে লেনদেন কমেছে ৩ হাজার ১৯ কোটি ৮ লাখ ১৯ হাজার ২১৮ টাকা। যা শতাংশের হিসেবে ৩৩ দশমিক ৩২ শতাংশ কমেছে।

গত সপ্তাহে সবচেয়ে বেশি পুঁজি কমেছে আল হাজ টেক্সটাইল মিলসের লিমিটেডের শেয়ারের বিনিয়োগকারীদের। বিনিয়োগকারীদের শেয়ারের দাম কমেছে ১৫ দশমিক ৫২ শতাংশ হারে। এরপর পুঁজি কমেছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের শেয়ার। এই কোম্পাটির শেয়ারের দাম কমেছে ১৫ দশমিক ৪২ শতাংশ হারে। এরপর যথাক্রম পুঁজি কমেছে মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, উসমানিয়া গ্লাস, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, ওরিয়ন ইনফিউশন এবং এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের শেয়ারের দাম কমেছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পাঁচ কার্যদিবসে মোট ২২৮ কোটি ৯৮ লাখ ১২ হাজার ২৪৮ টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩২৪ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার ১৩ টাকা। অর্থাৎ, লেনদেন কমেছে ৯৬ কোটি টাকার কম লেনদেন হয়েছে।

সিএসইর প্রধান সূচক সিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৪২৩ পয়েন্ট কমে ২০ হাজার ৬৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪১, কমেছে ২৮৬ আর অপরিবর্তিত রয়েছে ৮ কোম্পানির শেয়ারের দাম।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা