বাণিজ্য

ডলারের দাম বেড়েই চলেছে 

নিজস্ব প্রতিবেদক: দেশে রেমিট্যান্স হ্রাস ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বাজারের ডলারের সংকট দেখা দিয়েছে। এর ফলে চাহিদা বেড়ে যাওয়ায় গত কয়েক মাসে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের দর ৮৫ টাকা ৬৫ পয়সায় উঠেছে। আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রতি ডলার বিক্রি হচ্ছিল ৮০ টাকা ৮০ পয়সা। টাকার অবমূল্যায়ন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বাড়িয়েছে। ইতিমধ্যেই গত দুই মাসে ১০১ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এরপরও দাম ধরে রাখা যাচ্ছে না। খোলাবাজারে তা আরও বেশি, যা প্রতি ডলার ৮৮ টাকার বেশি।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ডলারের মূল্য বৃদ্ধির উল্লেখযোগ্য দিক হলো, মহামারি করোনার কারণে অনেক আমদানি বিল যে বিলম্বে পরিশোধের সুযোগ দেয়া হয়েছিল, এতে একসঙ্গে অনেক আমদানি বিল পরিশোধ করতে হচ্ছে।

অন্যদিকে রপ্তানি যা হচ্ছে, তার আয় প্রত্যাবাসনে বাড়তি সময় দেয়া আছে। এসব কারণে ডলারের ওপর চাপ পড়েছে। পণ্য ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ডলারের মূল্যবৃদ্ধি শিগগিরই কমবে না বলে মনে করছেন অনেকই।

বাংলাদেশ ব্যাংকের তথ্য ‍অনুযায়ী, দীর্ঘদিন ধরে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দর ৮৪ টাকা ৮০ পয়সায় অপরিবর্তিত ছিল। তবে ৩রা আগস্ট থেকে দর বাড়তে বাড়তে সর্বশেষ উঠেছে ৮৫ টাকা ৬৫ পয়সায়। এর মানে আন্তঃব্যাংকে এ কয়েকদিনে প্রতি ডলারে ৮৫ পয়সা বেড়েছে।

আন্তঃব্যাংকের পাশাপাশি আমদানি, রপ্তানি, রেমিট্যান্স ও নগদ ডলারের দরও বেড়েছে। ডলারের দর বৃদ্ধির এ প্রবণতা রপ্তানিকারক ও রেমিটারদের জন্য খুশির খবর। যদিও বাংলাদেশের চাহিদার একটি বড় অংশ আমদানি দিয়ে মেটানোর ফলে সামগ্রিকভাবে সুফল মেলে না। এদিকে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ভ্রমণে বের হওয়ার প্রবণতা বেড়েছে। যে কারণে নগদ ডলারের দর ৮৯ থেকে ৯০ টাকা পর্যন্ত উঠেছে। মানি চেঞ্জারেও এ দরে কেনাবেচা হচ্ছে। কিছু দিন আগেও যা ৮৭ টাকার মতো ছিল।

বর্তমানে ডলারের চাহিদা থাকা শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী, রূপালী ও জনতা অন্যতম। ব্যাংকাররা বলেন, একই পণ্য আনতে এখন দ্বিগুণ খরচ করতে হচ্ছে। পরিবহন খরচও বেড়ে গেছে। তবে সে তুলনায় রপ্তানি বাড়ছে না, প্রবাসী আয়ও কমতির দিকে। এ জন্য ডলারের দাম বাড়ছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা